ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
দিল্লিতে ১৫ বছরে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 1 January, 2021, 1:37 PM

দিল্লিতে ১৫ বছরে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড

দিল্লিতে ১৫ বছরে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড

বছরের প্রথম দিনেই ১৫ বছরের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা দেখল দিল্লিবাসী। (১ জানুয়ারি) শুক্রবার দিল্লিতে ১ দশমিক ০১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মাত্রা রেকর্ড করেছে দেশটির আবহাওয়া বিভাগ। কুয়াশার চাদরে ঢেকে গেছে রাজধানী। প্রচণ্ড ঠাণ্ডায় বিপাকে পড়েছেন বাসিন্দারা।

২০০৬ সালের ৮ জানুয়ারি দিল্লিতে ০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্র রেকর্ড হয়। গত বছরের জানুয়ারিতে ২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়।

আবহাওয়া বিভাগের প্রধান কুলদিপ শ্রীবাস্তব জানান, আগামী ২ থেকে ৬ জানুয়ারি পর্যন্ত ভারতে তাপমাত্রা আরো নামতে পারে। এরপরেই তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

ভারতের অন্যান্য রাজ্যগুলোতেও শীতে বিপর্যস্ত জনজীবন। কাশ্মীরে তুষারপাতে পথঘাট বন্ধ হয়ে যাওয়ায় আটকা পড়েছে বহু গাড়ি। পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।

শীতের দাপট বাড়তে থাকায় সাধারণ মানুষকে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status