ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
নিষিদ্ধ হলেন কাভানি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 1 January, 2021, 1:37 PM

নিষিদ্ধ হলেন কাভানি

নিষিদ্ধ হলেন কাভানি

ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে সময়টা ভালোই যাচ্ছিল উরুগুয়ের তারকা ফুটবলার এডিনসন কাভানির। তবে নতুন বছরের শুরুতেই দুঃসংবাদ পেলেন তিনি। এই স্ট্রাইকারকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ)।

সামাজিক যোগাযোগ মাধ্যমে কাভানির একটি পোস্ট থেকেই যাবতীয় বিতর্কের সূত্রপাত হয়েছে। সাবেক এ পিএসজি তারকার বিরুদ্ধে অভিযোগ, তার একটি পোস্টে বর্ণবিদ্বেষী ইঙ্গিত ছিল।

মূলত এক পোস্টে কমেন্ট করতে গিয়েই ঘটে বিপত্তি ঘটিয়েছেন কাভানি। সাউদাম্পটনের বিরুদ্ধে গত ২৯ শে নভেম্বর ৩-২ গোলে জিতেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচটিতে জোড়া গোল করেছিলেন তিনি।

সেই ম্যাচ সংক্রান্ত পোস্টে কিছু স্প্যানিশ টার্ম ব্যবহার করেছিলেন কাভানি, যা আপত্তিজনক ছিল। অবশ্য পরে ওই কথা ডিলিট করে দেন তিনি। তবুও পার পেলেন না এই ফুটবলার।

অবশ্য তিন ম্যাচ নিষিদ্ধই কাভানির একমাত্র শাস্তি নয়। একই সঙ্গে উরুগুয়ের এ ফুটবলারকে এক লক্ষ ইউরো জরিমানা করা হয়েছে। এর ফলে লিগের দুটি ম্যাচ এবং ম্যানচেস্টার সিটির সঙ্গে গুরুত্বপূর্ণ লিগ কাপের ম্যাচে তাকে পাচ্ছে না রেড ডেভিলসরা।

এদিকে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, কাভানি ওই শব্দের মানে জানতেন না। এছাড়া তিনি নিজের ভুল বুঝতে পেরে ক্ষমাও চেয়ে নিয়েছেন।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status