ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬ ৩০ আষাঢ় ১৪৩৩
নারীকে যৌন হেনস্তার অভিযোগে যুবককে নগ্ন করে ঘোরালো গ্রামবাসী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 30 December, 2020, 12:38 PM

নারীকে যৌন হেনস্তার অভিযোগে যুবককে নগ্ন করে ঘোরালো গ্রামবাসী

নারীকে যৌন হেনস্তার অভিযোগে যুবককে নগ্ন করে ঘোরালো গ্রামবাসী

যৌন নির্যাতনের অভিযোগে এক যুবককে নগ্ন করে, গলায় জুতোর মালা পরিয়ে প্রকাশ্যে ঘুরিয়েছে গ্রামবাসী। ভারতের রাজস্থানে ঘটনাটি ঘটেছে। বিষয়টি প্রকাশ্যে আসার পরে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।

নির্যাতিত যুবকের অভিযোগের ভিত্তিতে এখন পর্যন্ত ৮ জনকে গ্রেফতার করেছে রাজস্থানের পুলিশ।

শনিবার রাতে রাজস্থানের ঝালাওয়ার জেলার বাগের গ্রামে একজনের বাড়ি থেকে হাতেনাতে ধরা পড়ে ২৮ বছর বয়সী যুবক রাকেশ রাঠোর। স্থানীয় ওই বাসিন্দার বাড়িতে লুকিয়ে ঢুকে তার স্ত্রীকে রাকেশ হেনস্তা করেছে বলে অভিযোগ ওঠে। সেই অবস্থায় তাকে হাতেনাতে ধরে কড়া হুঁশিয়ারি দিয়ে ছেড়ে দেন ওই নারীর স্বামী। কিন্তু পরের দিন তিনি রাকেশের বাড়িতে একদল লোক নিয়ে তাকে বেধড়ক মারধরের পর নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হয়।

এ প্রসঙ্গে এই মামলার তদন্তকারী পুলিশ কর্মকর্তা পারিহার জানান, অভিযুক্ত যুবক বাগের গ্রাম পঞ্চায়েতের মনরেগা প্রকল্পের সুপারভাইজার হিসেবে কাজ করেন। আর যে নারীকে যৌন নির্যাতন করেছেন বলে অভিযোগ উঠেছে তিনি ওই প্রকল্পে একজন শ্রমিক হিসেবে কাজ করেন। এই ঘটনার বিষয়ে অভিযোগ পাওয়ার পরেই অভিযুক্ত যুবক ও তাকে যারা মারধর করে নগ্ন অবস্থায় ঘুরিয়েছে তাদের গ্রেফতার করা হয়েছে। তবে ঘটনার পর থেকেই পলাতক ওই নারী।


সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status