ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬ ৩০ আষাঢ় ১৪৩৩
ভাঙা কাঁচ দিয়ে বৃদ্ধের মাথা ফাটালো বখাটে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 30 December, 2020, 11:56 AM

ভাঙা কাঁচ দিয়ে বৃদ্ধের মাথা ফাটালো বখাটে

ভাঙা কাঁচ দিয়ে বৃদ্ধের মাথা ফাটালো বখাটে

লক্ষ্মীপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাঙা কাঁচ দিয়ে আব্দুল করিম ভূঁইয়া (৬১) নামে এক বৃদ্ধের মাথা ফাটালেন গ্রামের চিহ্নিত বখাটে নাছির উদ্দিন। বুধবার (৩০ ডিসেম্বর) সকালে লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আহত আব্দুল করিম ভূঁইয়া বিষয়টি জানান।

তিনি জানান, মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের রামান্দি গ্রামের আবুল খায়ের ভূঁইয়া বাড়ির সামনে এ হামলার শিকার হন তিনি ও তার ভাগিনা পলাশ। হামলার সময় পলাশের কাছ থেকে একটি মোবাইল সেট ও নগদ অর্থ ছিনিয়ে নেয় বলে অভিযোগ করেছেন পলাশ।



জানা গেছে, মঙ্গলবার সকালে আহত করিম ভূঁইয়ার বড়-ভাই আব্দুর রহিমের সাথে তাদের প্রতিবেশী মৃত হাবিব উল্লাহর ছেলে ওসমানের সাথে মাটি-কাটার গাড়ি চলাচল নিয়ে বাকবিতণ্ডা হয়। এক পর্যায় ওসমান রহিম ভূঁইয়ার গলা টিপে ধরে। বিষয়টি খবর পান তার ছোট-ভাই করিম ভূঁইয়া। করিম ভূঁইয়া এসে বিষয়টি জানতে চাইলে উভয় পক্ষের মধ্যে কথা কাটা-কাটি হয়। এরমধ্য ওসমানের ছেলে নাছির হঠাৎ এসে করিম ভূঁইয়ার মাথায় ভাঙা কাঁচ দিয়ে আঘাত করে। এতে করিম ভূঁইয়ার মাথা ফেটে যায়। রামান্দি গ্রামের ওসমানের ছেলে নাছির উদ্দিন মাদক চক্রের সাথে জড়িত ও বখাটে হিসাবে এলাকায় পরিচিত।

লক্ষ্মীপুর সদর (মডেল) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান মিয়া বলেন, হামলার ঘটনায় থানাতে লিখিত অভিযোগ হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এ কর্মকর্তা।


সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status