ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬ ৩০ আষাঢ় ১৪৩৩
রয়টার্সের সাংবাদিককে তুলে নিয়ে গেল পুলিশ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 29 December, 2020, 1:29 PM

রয়টার্সের সাংবাদিককে তুলে নিয়ে গেল পুলিশ

রয়টার্সের সাংবাদিককে তুলে নিয়ে গেল পুলিশ

ইথিওপিয়ায় বার্তা সংস্থা রয়টার্সের এক ফটোসাংবাদিককে গ্রেফতার করেছে পুলিশ। কোন অভিযোগ ছাড়াই বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) রাজধানী আদ্দিস আবাবা থেকে তাকে গ্রেফতার করা হয়। আদালতের নির্দেশে আগামী দুই সপ্তাহ তাকে পুলিশ হেফাজতে রাখা হবে বলে জানানো হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ৩৮ বছর বয়সী কুমেররা গেমেচু গত এক দশক ধরে রয়টার্সের একজন ফ্রিল্যান্স ফটোসাংবাদিক হিসেবে কাজ করছিলেন। ওই সাংবাদিকেকে তার পরিবারের সামনে থেকে তুলে নিয়ে যাওয়া হয়। এমনকি তার পরিবারের কাছে তাকে গ্রেফতারের কোনো কারণ দেখানো হয়নি।

এ বিষয়ে জানতে রয়টার্সের পক্ষ থেকে পুলিশের সাথে যোগাযোগ করা হয়। কিন্তু পুলিশের কোনো সাড়া পায়নি বলেও জানিয়েছে বার্তা সংস্থাটি। এ ঘটনায় নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র।

রয়টার্স জানায়, শুক্রবার শুনানির জন্য তাকে আদালতে তোলা হয়। আদালতে তার পক্ষে কোন আইনজীবী ছিল না। শুনানি শেষে তদন্তের জন্য তাকে আরও ১৪ দিন পুলিশের হেফাজতে রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (২৮ ডিসেম্বর) এক বিবৃবিতে এ ঘটনার  নিন্দা জানিয়েছে রয়টার্স।

রয়টার্সের এডিটর ইন চিফ স্টিফেন জে অ্যাডলার বলেছেন, ইথিওপিয়া থেকে সুষ্ঠু, স্বাধীন এবং নিরপেক্ষভাবে কাজ করা রয়টার্স টিমের একজন সদস্য কুমেররা। তার কাজের মাধ্যমে তিনি পেশাদারিত্ব এবং নিরপেক্ষতার পরিচয় দিয়েছেন। তাকে কিসের ভিত্তিতে আটক করা হলো তা আমাদের জানা নেই। এর আগে গত ১৬ ডিসেম্বর রয়টার্সের ফটোসাংবাদিক তিকসা নেগেরিকে মারধর করেছিলেন ইথিওপিয়ার দুই ফেডারেল পুলিশ কর্মকর্তা।

তিনি বলেন, সাংবাদিকরা যেখানেই থাকুন না কেন, তাদের অবশ্যই কোনো ধরনের হয়রানি বা ক্ষতির আশঙ্কা ছাড়াই জনস্বার্থে সংবাদ প্রকাশ করতে দিতে হবে। কুমেররাকে মুক্ত না করা পর্যন্ত আমদের স্বস্তি ফিরবে না।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status