ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
জাতীয় প্রেসক্লাবকে ৫০ লাখ টাকা দিলেন প্রধানমন্ত্রী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 23 December, 2020, 8:33 PM

জাতীয় প্রেসক্লাবকে ৫০ লাখ টাকা দিলেন প্রধানমন্ত্রী

জাতীয় প্রেসক্লাবকে ৫০ লাখ টাকা দিলেন প্রধানমন্ত্রী

করোনাভাইরাস মহামারিতে সংকটে পড়া প্রেসক্লাবের সদস্য সাংবাদিকদের সহায়তায় ৫০ লাখ টাকা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর পক্ষে তার প্রেস সচিব ইহসানুল করিম বুধবার (২৩ ডিসেম্বর) বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মহামারিকালীন এই বিশেষ আর্থিক অনুদানের ৫০ লাখ টাকার চেক জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিনের কাছে হস্তান্তর করেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। চেক হস্তান্তরের সীমিত পরিসরের আয়োজনে এ সময় প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম, উপপ্রেস সচিব কে এম শাখাওয়াত মুন, উপপ্রেস সচিব হাসান জাহিদ তুষার, সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস ও মু. আশরাফ সিদ্দিকী বিটু উপস্থিত ছিলেন।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status