ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
স্বচ্ছ হৃদয়ের প্রেমিক চেয়ে বিজ্ঞাপন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 23 December, 2020, 4:30 PM

স্বচ্ছ হৃদয়ের প্রেমিক চেয়ে বিজ্ঞাপন

স্বচ্ছ হৃদয়ের প্রেমিক চেয়ে বিজ্ঞাপন

পড়াশোনা শেষ করে চাকরির জন্য অপেক্ষা করছে অর্ক। একদিন সকালে একটি চাকরির বিজ্ঞপ্তি দেখে তার চোখ আটকে যায়। চাকরি প্রার্থীর কোন শিক্ষাগত যোগ্যতা লাগবে না। শুধু প্রেম করতে হবে।

বিজ্ঞপ্তিতে স্পষ্ট লেখা, একজন স্বচ্ছ হৃদয়ের প্রেমিক আবশ্যক, যে হৃদয় দিয়ে ভালোবাসতে পারবে। প্রথমে একটু থতমত খেলেও বেতনের অংকটা দেখে সে ইন্টারভিউ দেয়ার সিদ্ধান্ত নেয়।

ইন্টারভিউ দিতে গিয়ে অর্ক দেখতে পায়, একজন বয়স্ক লোক একটি হুইল চেয়ারে বসে আছে। ভদ্রলোকের নাম আহসান শরীফ। কথাবার্তার এক পর্যায়ে ভদ্রলোক চাকরি সম্পর্কে বললেন, আপনাকে আমার প্রেমিকার সঙ্গে প্রেম করতে হবে। এই কথা শোনার পর অর্ক কী বলবে ঠিক বুঝে উঠতে পারছে না।

এমনই এক গল্পে নির্মিত হলো একক নাটক ‘বছর কুড়ি পর’। শাহীন স্বাধীনের গল্প অবলম্বনে নাটকটির চিত্রনাট্য রচনা করেছেন কান্তি ভূষণ তরফদার।

ইমরাউল রাফাতের পরিচালনায় অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, নাজিয়া হক অর্ষা, আব্দুল্লাহ রানা প্রমূখ।

‘বছর কুড়ি পর’ শুক্রবার রাত সাড়ে ৯টায় এনটিভিতে প্রচার হবে।

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status