|
দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ৪৬৭ জন পেলেন চিকিৎসা ও ওষুধ
মোঃ মোবারক হোসেন, খাগড়াছড়ি
|
![]() দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ৪৬৭ জন পেলেন চিকিৎসা ও ওষুধ বুধবার সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে পাহাড়ি ও বাঙালি নারী-পুরুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। মেডিকেল ক্যাম্পে চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করেন ০৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট দীঘিনালা জোনের রেজিমেন্টাল মেডিকেল অফিসার (আরএমও) ক্যাপ্টেন মোহাম্মদ শায়খ উদ্দিন সাকলাইন। আয়োজকদের তথ্যমতে, দিনব্যাপী এ কর্মসূচিতে মোট ৪৬৭ জন চিকিৎসাসেবা গ্রহণ করেন। এর মধ্যে পাহাড়ি ১৪৭ জন এবং বাঙালি ৩২০ জন ছিলেন। স্থানীয় বাসিন্দারা বলেন, দুর্গম পাহাড়ি এলাকায় এমন বিনামূল্যের চিকিৎসাসেবা সাধারণ মানুষের জন্য অত্যন্ত উপকারী। তারা নিয়মিত এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান। দীঘিনালা জোনের এ উদ্যোগকে স্থানীয়রা মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম হিসেবে প্রশংসা করেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
