|
রংপুরে শ্যামলী আইডিয়াল ইন্জিনিয়ারিং কলেজে নবীন বরণ অনুষ্ঠিত
নতুন সময় প্রতিবেদক
|
![]() রংপুরে শ্যামলী আইডিয়াল ইন্জিনিয়ারিং কলেজে নবীন বরণ অনুষ্ঠিত নতুন শিক্ষার্থীদের ফুল ছিটিয়ে এবং রজনীগন্ধার স্টিক হাতে তুলে দিয়ে গতকাল ২৭ অক্টোবর মঙ্গলবার সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্যদিয়ে কলেজ কর্তৃপক্ষ নতুন শিক্ষার্থীদের বরণ করেন। এসময় আলোচনা সভা অনুষ্ঠানে স্বাগত বক্তব্যের পরে কারিগরি শিক্ষার প্রয়োজনীয়তা, গুরুত্ব, প্রসার এবং এর সাথে উন্নয়নশীল রাষ্ট্রের শিল্পবিপ্লবে কারিগরি শিক্ষার ভুমিকা তুলে ধরে বক্তব্য রাখেন অত্র কলেজের প্রিন্সিপাল মো: শামীম কায়সার, ইলেকট্রিক্যাল কোর্সের বিভাগীয় প্রধান মো: উমর ফারুক, কম্পিউটার কোর্সের বিভাগীয় প্রধান মো: আনাম খান, সিভিল ইন্জিনিয়ারিং কোর্সের বিভাগীয় প্রধান কৃষ্ণ চন্দ্র এবং অভিভাকদের পক্ষে বক্তব্য রাখেন দৈনিক নতুন সময় পত্রিকার কুড়িগ্রাম জেলা প্রতিনিধি আহম্মদুল কবির প্রমূখ। আলোচনা সভার সভাপতি অত্র কলেজের প্রিন্সিপাল শামীম কায়সার, নতুন ভর্তিকৃত শিক্ষারথীদের উদ্দেশ্যে বলেন, " তোমরা শিক্ষার্থীরা নিয়মিত ক্লাসে উপস্থিত থাকবে, পড়ালেখায় মনোযোগী হবে, কলেজের সকল নিয়ম- কানুন মেনে চলবে, সময় জ্ঞানের প্রতি নজর রাখবে, আমাদের অভিজ্ঞ শিক্ষকরা তোমাদের আত্মনির্ভরশীল একজন দক্ষ মানুষ, একজন সফল উদ্যোক্তা এবং সর্বোপরি একজন সুনাগরিক হিসেবে গড়ে তুলবে ইনশাআল্লাহ। তিনি আশাবাদ ব্যক্ত করে আরও বলেন, মাস্টার্স পাশ করে বেকার মানুষের কোন মূল্য নেই, দেশ, জাতি, সমাজ সংসার এ ধরনের বেকার শিক্ষিত মানুষ নিজের তো নয়ই কারও উপকারে আসে না। সরকার কারিগরি শিক্ষায় সবসময় বিভিন্ন ধরনের সুযোগ- সুবিধা দিয়ে আসছে সেটাকে কাজে লাগিয়ে নিজের এবং একই সাথে রাষ্ট্রের উন্নয়নে নিজেকে প্রস্তুত রাখার জন্য উপস্থিত সকল শিক্ষার্থীর সাফল্য কামনা করেন। উল্লেখ্য উক্ত কলেজে কম্পিউটার, গ্রাফিক ডিজাইন, আর্কিটেকচার, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, সিভিল, অটোমোবাইল, মেকানিক্যাল, মেরিন, রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং (অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং/ওয়েট প্রসেসিং/ফ্রেবিক ম্যানুফ্যাকচারিং) কোর্সে পাঠদান কার্যক্রম চলমান রয়েছে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
