ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৬ জুলাই ২০২৬ ১ শ্রাবণ ১৪৩৩
পরীমনির বিয়ে ঠেকাতে চেয়েছিলেন কে?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 16 July, 2026, 12:51 PM

পরীমনির বিয়ে ঠেকাতে চেয়েছিলেন কে?

পরীমনির বিয়ে ঠেকাতে চেয়েছিলেন কে?

বিয়ের ঘোষণা দিয়ে আবার আলোচনায় এসেছেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী পরীমনি। বুধবার (১৫ জুলাই) রাতে এক ফেসবুক পোস্টের রেশ ধরে আলোচনায় আসেন তিনি।

এ দিন বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ শুরুর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরীমনি রসিকতা করে পোস্ট দেন। নেটিজেনরাও মজার ছলে পোস্টটি শেয়ার রতে থাকেন, ক্যাপশনে লিখেন নানান মন্তব্য। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে ফেসবুক নিউজফিডে।

পরীমনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেন, আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করব, ফাইনাল।

ওই পোস্টের কয়েক ঘণ্টা পর পরীমনি আবার পোস্ট দেন ইংল্যান্ডের তারকা খেলোয়াড় হ্যারি কেইনের নাম মেনশন করে। লিখেন, Harry Kane পারলে না তুমি আমার বিয়েটা ঠেকাতে!

চলতি বিশ্বকাপে লিওনেল মেসির দলকে সমর্থন জানিয়ে আসছেন এই অভিনেত্রী। টুর্নামেন্টে দলের প্রতিটি সাফল্য উচ্ছ্বাসের সঙ্গে উদ্‌যাপন করছেন এবং তা ভক্ত-অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন সামাজিক যোগাযোগমাধ্যম।

সম্প্রতি নিজের ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওতে আর্জেন্টিনার আকাশি-সাদা জার্সিতে দেখা যায় পরীমনিকে। জার্সির সামনে ‘মেসি ১০’ এবং পেছনে লেখা ছিল PORI। ভিডিওটির পেছনে বাজছিল আর্জেন্টিনা দলের খেলোয়াড়দের নাম নিয়ে তৈরি একটি বিশেষ সংগীত।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status