ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
নদী খননের সময় পাওয়া গেল কষ্টি পাথরের মূর্তি
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 23 December, 2020, 4:25 PM

নদী খননের সময় পাওয়া গেল কষ্টি পাথরের মূর্তি

নদী খননের সময় পাওয়া গেল কষ্টি পাথরের মূর্তি

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পাথরঘাটা এলাকার তুলশীগঙ্গা নদী খনন করার সময় দুইটি কষ্টি পাথরের কালো মূর্তি পাওয়া গেছে।

মঙ্গলবার সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ের ট্রেজারি শাখায় মূর্তি দুইটি জমা দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচবিবির ইউএনও বরমান হোসেন।

পাঁচবিবির ইউএনও মো. বরমান হোসেন জানান উপজেলার পাথরঘাটা এলাকার তুলশিঙ্গা নদীতে খনন কাজ চলছে। বিকেলে তুলসীগঙ্গা নদীর পাথরঘাটায় খননকাজ করার সময় নদীর তলদেশে দুইটি মূর্তি পাওয়া যায়।  

ইউএনও বরমান হোসেন আরো জানান, মূর্তি দুটি মহা মূল্যবান ও দুর্লভ কষ্টি পাথরের হতে পারে। বিশেষজ্ঞ দিয়ে পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত করে বলা যাবে। মূর্তি দুটির ওজন অনুমান ১৩০ কেজি।  

ডিসি শরীফুল ইসলাম জানান, পাঁচবিবি উপজেলার পাথরঘাটায় তুলসীগঙ্গা নদী খননের সময় পাওয়া দুইটি মূর্তি দুটি ট্রেজারি শাখায় জমা দেয়া হয়েছে। প্রত্নতত্ত্ব অধিদফতরের কাছে মূর্তি দুইটি হস্তান্তর করা হবে।

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status