ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
মোনালিসা ও রতনের প্রেম!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 23 December, 2020, 3:58 PM

মোনালিসা ও রতনের প্রেম!

মোনালিসা ও রতনের প্রেম!

গল্পের নায়ক রতন অমর চিত্রশিল্পী লিওনার্দো দ্যা ভিঞ্চির আঁকা ছবি মোনালিসাকে সবসময় হৃদয়ে লালন করে। রতনের সেই লালিত ছবির মোনালিসার মতোই একটি মেয়েকে সে বাস্তবে পেয়ে যায়। রতন এতিমখানার এক অসহায় ছেলে। আর মোনালিসা মফস্বলের একটি টেইলার্সে কাজ করে।

নদীপথ নৌকায় পার হওয়ার সময় রতনের সঙ্গে মোনালিসার সঙ্গে দেখা হয় রতনের। এরপর সময়ের সঙ্গে পরস্পরের মাঝে ভালো লাগা তৈরি হয়। কিন্তু এক সময় রতন মোনালিসাকে তার জীবন থেকে হারিয়ে ফেলে। তারপর গল্পে তৈরি হয় নতুন মোড়। এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে একক নাটক ‘মোনালিসা’। মেহরাব জাহিদের গল্পে নাটকটির চিত্রনাট্য রচনা করেছেন আহমেদ ফারুক। এটি পরিচালনা করেছেন কাজী সাইফ আহমেদ।

নাটকটির নামভূমিকায় অভিনয় করেছেন ফারিয়া শাহরিন। তার বিপরীতে অভিনয় করেছেন মনোজ প্রামাণিক। এছাড়াও রয়েছেন, মীর জাহিদ হাসান, নিথর মাহবুব, মম শিউলি, সালমান শাহরিয়ার, আনোয়ার প্রমুখ।

ধ্রুব ফিল্ম ইন্টারন্যাশনালের ব্যানারে এটি প্রযোজনা করেছেন মারুফ আহমেদ খান রিজভী। আগামী ভালোবাসা দিবসে একটি টিভি চ্যানেলে প্রচার হবে নাটকটি।

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status