ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
সালমানের সঙ্গে রোমান্স করতে চান ক্যাটরিনা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 23 December, 2020, 2:20 PM
সর্বশেষ আপডেট: Wednesday, 23 December, 2020, 2:29 PM

সালমানের সঙ্গে রোমান্স করতে চান ক্যাটরিনা

সালমানের সঙ্গে রোমান্স করতে চান ক্যাটরিনা

বলিউডে ভিকি কৌশল আর ক্যাটরিনা কাইফের সম্পর্ক এখন ওপেন সিক্রেট। কিন্তু নিজেদের এই সম্পর্কের পরেও সালমানের সঙ্গে অনস্ক্রিনে রোমান্স করার চান্স হারাতে চান না ক্যাটরিনা কাইফ।

সালমান ও ক্যাটরিনা ভক্তদের কাছে একটি জনপ্রিয় জুটি। এ জুটির নবম সিনেমা ‘টাইগার থ্রি’র কাজ শুরু হতে যাচ্ছে শিগগিরই। সিনেমাটি পরিচালনা করবেন মণীশ শর্মা।  

এর আগে ‘এক থা টাইগার’ পরিচালনা করেছিলেন কবির খান। ‘টাইগার জিন্দা হ্যায়’র পরিচালক ছিলেন আলী আব্বাস জাফর। ইতোপূর্বে আলী আব্বাস জাফর ক্যাটরিনাকে নিয়ে একটি সুপারহিরো সিনেমা নির্মাণ করবেন বলেও খবর শোনা গেছে।

শাহরুখ খানের আগামী সিনেমা ‘পাঠান’র শুট শেষ হলেই নতুন সিনেমার কাজ শুরু করবেন মণীশ। কারণ, শাহরুখের সিনেমায় ক্যামিও চরিত্রে অভিনয় করবেন সালমান খান। তাই শুট শুরু হবে আগামী বছরের মার্চের মাঝামাঝি।

‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমাটির শুট তিনটি ভাগে হবে। শুটিং স্পট মুম্বাই এবং মধ্য প্রাচ্য। এর প্রথম ও শেষ ভাগ সম্ভবত শুট হবে মুম্বাইয়ে। মাঝের কিছু অংশের জন্য নায়ক-নায়িকা উড়ে যাবেন মধ্য প্রাচ্যের নানা দেশে। যদিও সিনেমার খলনায়কের ভূমিকায় কে অভিনয় করবেন তা এখনো ঠিক হয়নি।

প্রযোজক যশরাজ ফিল্মসের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সিনেমাতেও ‘টাইগার জিন্দা হ্যায়’র মতো নতুন মুখ দেখা যাবে।


সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status