ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
লিগ কাপের সেমিতে ম্যানসিটি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 23 December, 2020, 2:11 PM

লিগ কাপের সেমিতে ম্যানসিটি

লিগ কাপের সেমিতে ম্যানসিটি

আসরের সেমিফাইনাল নিশ্চিত করলো ম্যানচেস্টার সিটি। হাইভোল্টেজ ম্যাচে আর্সেনালকে ৪-১ গোলে হারিয়েছে সিটিজেনরা। সিটির হয়ে একটি করে গোল করেছেন জেসুস, মাহরেজ, ফোডেন ও লাপোর্তে।

পারলো না আর্সেনাল। পেলো না জয়ের দেখা। লিগ কাপের কোয়ার্টার ফাইনালে ম্যানচেস্টার সিটির কাছে হেরে আসর থেকে বিদায় নিলো গানাররা।

এর আগে এমিরেটসে সিটিজেনদের বিপক্ষে মাঠে নেমে ৩ মিনিটেই পিছিয়ে যায় আর্সেনাল। জিনচেঙ্কোর অ্যাসিস্টে ম্যান সিটির হয়ে লিড আনেন গ্যাব্রিয়েল জেসুস। সমতায় ফিরতে বেশ কিছুটা সময় নেয় আর্সেনাল। ৩১ মিনিটে মার্টিনেলির বাড়ানো বল গোলে রূপ দেন লাকাজেত্তে। তাতে কিছুটা স্বস্তি ফেরে স্বাগতিক শিবিরে। প্রথমার্ধ্বে এরপর দু'দলই গোলের জন্য চেষ্টা চালিয়ে যায়। কিন্তু লক্ষ্যভেদ ব্যর্থ হওয়ায় একটিও জালের ঠিকানা খুঁজে পায়নি কোন দল। ফলে সমতায় থেকে শেষ হয় প্রথমার্ধ্ব।

বিরতির পর ফিরে আক্রমণে আরো ধার বাড়ায় ম্যান সিটি। একের পর এক সুযোগ তৈরি করে ব্যস্ত রাখে গানারদের রক্ষণদুর্গ। আর তার সামনে ফিকে পড়ে যায় আর্সেনালের রক্ষণভাগ। ৫৪ মিনিটে রিয়াদ মাহরেজ ব্যবধান গড়ে দেন সিটিজেনদের হয়ে।

৫ মিনিট পরেই আরো একটি গোলের মুখ দেখে পেপ গার্দিওলার দল। ফার্নান্দিনহোর বাড়ানো বল গোলে রূপ দিয়ে সিটির স্কোর ৩-১ করেন ফোডেন। আনন্দে মেতে ওঠে সিটি শিবির।

এরপর ম্যাচের ৭৩ মিনিটে লাপোর্তে গোল করে ম্যান সিটির ব্যবধান গড়ে দেন ৪-১। তাতেই জয় নিশ্চিত করে লিগ কাপের সেমিফাইনালে ওঠে ম্যানচেস্টার সিটি।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status