ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বান্দরবানে পৃথক অভিযানে ৬০ হাজার ইয়াবা উদ্ধার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 14 December, 2020, 6:38 PM

বান্দরবানে পৃথক অভিযানে ৬০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানে পৃথক অভিযানে ৬০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়ন থেকে পৃথক অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৬০ হাজার ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

সোমবার (১৪ ডিসেম্বর) সকালে জেলার নাইক্ষ্যংছড়ির বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানান থানার ওসি মুহাম্মদ আলমগীর হোসেন।

আটককৃতরা হলেন, ঘুমধুম ইউনিয়নের ঘোনার পাড়া ৫নং ওয়ার্ডের বাদশা মিয়ার ছেলে জিয়াউল হক (২৮), বালুখালি ২০নং রোহিঙ্গা ক্যাম্পের তবারক আলীর ছেলে নুর মোহাম্মদ (২০) ও বালুখালি ২নং রোহিঙ্গা ক্যাম্পের হাসেম মূল্লার ছেলে ছৈয়াদ কাসেম (২১)।

পুলিশ জানায়, এদের মধ্যে জিয়াউল হককে ঘুমধুম বেতবুনিয়া হেডম্যন পাড়া এলাকা থেকে ৪৮ হাজার ৭৫০পিস ইয়াবাসহ, নুর মোহাম্মদকে ঘুমধুম টিভি টাওয়ার এলাকা থেকে ৯ হাজার ৫০পিস এবং ছৈয়দ কাসেম কে ঘুমধুম টিভি টাওয়ার এলাকা থেকে ১ হাজার ৯শ’ পিস ইয়াবাসহ আটক করা হয় ।

ওসি মুহাম্মদ আলমগীর হোসেন আরও বলেন, ইয়াবাগুলো নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে থেকে নিয়ে আসা হচ্ছিল। তারা দীর্ঘদিন ধরে ইয়াবা পাচারের সাথে জড়িত। আটক আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status