ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
রায়ে স্ত্রী-সন্তানকে না পেয়ে আদালত চত্বরেই আত্মহত্যা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 14 December, 2020, 6:35 PM

রায়ে স্ত্রী-সন্তানকে না পেয়ে আদালত চত্বরেই আত্মহত্যা

রায়ে স্ত্রী-সন্তানকে না পেয়ে আদালত চত্বরেই আত্মহত্যা

মামলা করেও স্ত্রী-সন্তানকে ফিরে না পাওয়ার ক্ষোভে আদালত চত্বরেই বুকে ছুরিকাঘাত করে আত্মহত্যা করেছেন এক যুবক। সোমবার (১৪ ডিসেম্বর) বিকেলে হবিগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ ঘটনা ঘটে।

নিহত যুবক হাফিজুর রহমান (৩০) শহরের কামড়াপুর গ্রামের নূর মিয়ার ছেলে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে।

জানা যায়, হাফিজুর রহমান কয়েক বছর আগে বানিয়াচং উপজেলার খাগাউড়া গ্রামের আব্দুল খালেকের মেয়ে বুশরা বেগমকে (২৫) বিয়ে করেন। তাদের একটি সন্তানও রয়েছে। ইতিমধ্যে পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য হয়। একপর্যায়ে বুশরা বাবার বাড়ি চলে যান। পরে স্ত্রী ও সন্তানকে পাওয়ার জন্য আদালতের দ্বারস্থ হন হাফিজুর।

মামলায় সোমবার দুপুরে আদালতে হাজির হয়ে বুশরা জানান, ‘তিনি স্বামীর সঙ্গে যাবেন না’। এর পরিপ্রেক্ষিতে আদালত তাকে বাবার জিম্মায় যাওয়ার আদেশ দেন।

এরপর হাফিজুর আদালতের ভিতর থেকে বের হয়ে নিজের বুকে ছুরি চালান। রক্তাক্ত শরীরে আদালত চত্বরে লুটিয়ে পড়েন হাফিজুর। গুরুতর অবস্থায় উপস্থিত লোকজন তাকে সদর হাসপাতালে পাঠান। অবস্থার অবনতি হলে তাকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে রেফার করেন চিকিৎসকরা। সেখানে নেয়ার পথেই তার মৃত্যু হয়।

সদর থানার ওসি (তদন্ত) দৌস মোহাম্মদ জানান, লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
     
সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status