মৌলবাদ-জঙ্গিবাদ নির্মূল না হওয়া পর্যন্ত মাঠে থাকার ঘোষণা মৎস্যজীবী লীগের
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 14 December, 2020, 6:18 PM
মৌলবাদ-জঙ্গিবাদ নির্মূল না হওয়া পর্যন্ত মাঠে থাকার ঘোষণা মৎস্যজীবী লীগের
পরাজিত পাকিস্তানী শত্রুদের রেখে যাওয়া মৌলবাদ-জঙ্গিবাদ নির্মূল না হওয়া পর্যন্ত মাঠে থাকার ঘোষণা দিয়েছেন আওয়ামী মৎস্যজীবী লীগ।
সোমবার মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থান, ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও রায়েরবাজার বদ্ধভূমিতে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে মৎস্যজীবী লীগ এর সভাপতি হাজী মো. সায়ীদুর রহমান, কার্যকরী সভাপতি মোঃ সাইফুল ইসলাম মানিক ও সাধারণ সম্পাদক লায়ন শেখ আজগর নস্কর এর নেতৃত্বে শ্রদ্ধা নিবেদনকালে সাংবাদিকদের এসব কথা বলেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সহ-সভাপতি মো. আবুল বাশার, মুহাম্মদ আলম, মো. গিয়াস খান, মো. ইউনুস, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম খা, মো. ফিরোজ আহম্মেদ তালুকদার সহ ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ এবং ঢাকা জেলার নেতৃবৃন্দ।
আওয়ামী মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক লায়ন শেখ আজগর নস্কর বলেন, বাংলাদেশ আজ স্বাধীন কিন্তু স্বাধীনতার ঠিক দু’দিন আগে পাকিস্তানী আলবদর-আলশামস-রাজাকার ও পাক বাহিনীরা যখন বুঝতে পেরেছিলো যে বাংলাদেশ স্বাধীনতার দারপ্রান্তে তখনই এ দেশের বুদ্ধিজীবীদের হত্যা করে। তাদের উদ্দেশ্য ছিলো বাংলাদেশকে মেধাহীন পঙ্গু করা।
তিনি আরো বলেন,পাকিস্তানীদের রেখে যাওয়া মৌলবাদ-জঙ্গিবাদ নির্মূল না হওয়া পর্যন্ত বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ রাজপথে আছে, রাজপথে থাকবে।