ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
বিবাহবার্ষিকীতে রোহিতের পোস্ট, নেট দুনিয়ায় ভাইরাল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 13 December, 2020, 8:03 PM
সর্বশেষ আপডেট: Sunday, 13 December, 2020, 8:05 PM

বিবাহবার্ষিকীতে রোহিতের পোস্ট, নেট দুনিয়ায় ভাইরাল

বিবাহবার্ষিকীতে রোহিতের পোস্ট, নেট দুনিয়ায় ভাইরাল

আজ থেকে পাঁচ বছর আগে ঋতিকা সাজদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন ভারতীয় ক্রিকেট দলের সহ-অধিনায়ক রোহিত শর্মা। বিবাহবার্ষিকীর পঞ্চম বছরে স্ত্রীকে উদ্দেশ্য করে একটি পোস্ট করেছেন তিনি। যা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে রীতিমত ভাইরাল হয়ে গেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে সাজদের সঙ্গে মোট পাঁচটি ছবি পোস্ট করেছেন রোহিত। ক্যাপশনে তিনি লেখেন, ‘আমরা শেষ পর্যন্ত নট আউট থাকার পরিকল্পনা করেছি।’

সাজদেও কম যান না। পঞ্চম বিবাহবার্ষিকী উপলক্ষে ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তিনিও। রোহিতপত্নী স্বামীর মতোই ৫টি ছবি পোস্ট করে লিখেছেন, ‘হ্যাপি ৫ মাই লাভ রোহিত শর্মা।’

এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রমাগত শুভেচ্ছা বার্তা আসতে থাকে। মুম্বাই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজির তরফ থেকেও জানানো হয়েছে শুভেচ্ছা। ফ্র্যাঞ্চাইজিটি লিখেছে, ‘২০১৫ সালের ১৩ ডিসেম্বর শুরু হয়েছিল হিটম্যানের সেরা পার্টনারশিপ।’ পাঁচ বারের আইপিএল জয়ী অধিনায়কের বিবাহবার্ষিকী উপলক্ষে একটা ভিডিও পোস্ট করেছে মুম্বাই।

সোমবার অস্ট্রেলিয়া উড়ে যাবেন রোহিত শর্মা। সেখানে বাধ্যতামূলক কোয়ারান্টিনে থাকতে হবে তাকে। ফলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তার প্রথম দুই টেস্টে খেলার সম্ভাবনা নেই বললেই চলে। ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে, কোয়ারেন্টাইন পর্ব শেষ হলে এই ব্যাটসম্যান খেলার মতো অবস্থায় আছেন কি না সেটা দেখা হবে।

সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status