ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
শহীদ বুদ্ধিজীবী দিবস: রাজধানীতে নিরাপত্তা জোরদার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 13 December, 2020, 8:11 PM

শহীদ বুদ্ধিজীবী দিবস: রাজধানীতে নিরাপত্তা জোরদার

শহীদ বুদ্ধিজীবী দিবস: রাজধানীতে নিরাপত্তা জোরদার

শহীদ বুদ্ধিজীবী দিবস সোমবার (১৪ ডিসেম্বর)। দিবসটি উপলক্ষে ঢাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। পুলিশের পাশাপাশি র‌্যাব, বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তা রক্ষায় বিশেষভাবে নিয়োজিত রয়েছে।

শহীদ বুদ্ধিজীবী দিবসে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং বিভিন্ন সংগঠনের নেতারা মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবে।  এ উপলক্ষে অত্র এলাকাসহ পুরো ঢাকায় বিশেষ নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে ডিএমপি।

শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দায়িত্বরত এএসআই হারুন রাইজিংবিডিকে বলেন, ১৪ ডিসেম্বর উপলক্ষে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সব ধরনের নিরাপত্তা জোরদার করা হয়েছে।  কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে না ঘটে সেদিকে নজরদারি রাখা হয়েছে।

তিনি আরও বলেন, এই এলাকায় সুষ্ঠুভাবে যানবাহন চলাচল নিয়ন্ত্রণকল্পে সোমবার সকাল ৬টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত সব প্রকার সার্ভিস ট্রান্সপোর্ট (বাস/ট্রাক/হিউম্যান হলার/থ্রি হুইলার ইত্যাদি), রিকশা ও ভ্যানকে মিরপুর মাজার রোড (মাজার রোড ক্রসিং হতে মিরপুর-১ নম্বর ক্রসিং পর্যন্ত) পরিহার করে বিকল্প সড়কে চলাচল করার জন্য অনুরোধের কথাও বলেন তিনি।

 সরেজমিনে দেখে যায়, শহীদ বুদ্ধিজীবী দিবসকে কেন্দ্র করে বিকাল থেকে স্থানীয় দোকান বন্ধ রয়েছে।  স্থানীয় নেতাকর্মীদের মিছিল নিয়ে শহীদ বুদ্ধিজীবী শহীদ মিনারের সামনে বসে থাকতে দেখা যায়।

সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status