‘বাবা হিসেবে ছেলের সুন্নত পালনের জন্য আমার জেল, ফাঁস হয় হোক’
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 13 December, 2020, 4:37 PM
‘বাবা হিসেবে ছেলের সুন্নত পালনের জন্য আমার জেল, ফাঁস হয় হোক’
সাবেক স্ত্রী এবং আরশের মা মডেল মারিয়া মিমকে না জানিয়েই ছেলে আরশ রহমানের খতনা দিয়েছেন ছোট পর্দার অভিনেতা সিদ্দিকুর রহমান। এ ঘটনায় শনিবার রাতে গুলশান থানায় জিডি করেছেন মিম।
গণমাধ্যমে এ খবর প্রকাশের পর অভিনেতা সিদ্দিকের সঙ্গে যোগাযোগ করা হলে দেশের একটি জনপ্রিয় দৈনিককে তিনি বলেন, খতনা করানো ইসলাম ধর্মের একটা গুরুত্বপূর্ণ সুন্নত। বাবা হিসেবে ছেলের সুন্নতে খতনা করানো আমার দায়িত্ব। এই সুন্নত পালনের জন্য যদি আমার জেল, ফাঁস হয় হোক। কোন আপত্তি থাকবে না।
সিদ্দিক ও মিমের মধ্যে ২০১৯ সালের ১৯ অক্টোবরে বিবাহবিচ্ছেদ ঘটে। এরপরে সন্তান আরশ রহমান মা ও বাবার কাছে আদালতের নিয়মেই থাকছিল। ছেলের সুন্নতে খতনা করার বিষয়ে মা মারিয়া মিমকে বেশ কয়েকবার জানানো হয়েছে। বিষয়টির জন্য বারবার ফোন দেয়া হয়েছে তাকে। কিন্তু মিম আসেনি। সে দুবাইতে বুর্জ খলিফায় সময় কাটাচ্ছেন। দাবি করে সিদ্দিক।
পারিবারিক এই বিষগুলো প্রকাশ্যে আনার কি দরকার। জানতে চাইলে সিদ্দিক বলেন, ‘এ বিষয়ে আমি তো কিছু জানায়নি। মিডিয়ার বড় নায়িকা হওয়ার জন্য আমার সংসার ছেড়ে মিম চলে গেছে। বিচ্ছেদের পর হয়তো তার স্বপ্ন সফল হচ্ছে না দেখে আবার পরিবারিক বিষয়গুলো সামনে এনে আলোচনায় আসতে চাইছে সে। কিন্তু সে মা হয়েও ছেলেটার সম্মান নিয়ে একবারও ভাবলো না। ছেলের এসব বিষয়ে কখনো সামনে আনে কেউ?’
যেহেতু মিম মিডিয়ায় সফল হতে পারছেন না। এখন যদি আবার ফিরে আসতে চান। ছেলে আরশের জন্য সংসার করবেন? সিদ্দিককে এমন প্রশ্ন করলে। একবাক্যে বলে দেন দেন ‘না’। সিদ্দিক বলেন, সে ফিরে আসলেও আর আমার পক্ষে নেয়া সম্ভব না। আমি বিয়ের জন্য ভালো একজন সংসারি পাত্রী খুঁজছি। যে আমার সংসাটা আগলে রাখবে। আমার সন্তানকে ভালোবাসবে।
গণমাধ্যমে খবর এসেছে বাবার তিনটি শর্ত পূরণের জন্য অভিনয় ছাড়ছেন সিদ্দিক। বিষয়টি নিয়ে খোলাখুলি ব্যখ্যা করেন এ অভিনেতা। বলেন, ‘ছেলের প্রতিটি বাবারই কোনো না কোনো অসিয়ত থাকে। আমার বাবার যে ওসিয়ত করে গেছেন, তা রাখা আমার জন্য দায়িত্ব। তবে সেটা এখনই নয়। অভিনেতা সিদ্দিকের বেশ কিছু কাজ বাকি রয়েছে। সেগুলো আমাকে শেষ করতে হবে। শেষ করেই অভিনয় ছেড়ে দিয়ে ব্যবসা ও এলাকার নির্বাচন নিয়ে ব্যস্ত হবো।’