ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ ১৫ বৈশাখ ১৪৩৩
অনলাইনে বিয়ে, অতিথিদের বাড়ি পৌঁছে গেলো বিয়ের খাবার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 13 December, 2020, 4:44 PM

অনলাইনে বিয়ে, অতিথিদের বাড়ি পৌঁছে গেলো বিয়ের খাবার

অনলাইনে বিয়ে, অতিথিদের বাড়ি পৌঁছে গেলো বিয়ের খাবার

চলতি মহামারির কারণে বিয়ের অনুষ্ঠানের আয়োজনেও ভাটা পড়েছে। পরিস্থিতি বিবেচনা করে সম্প্রতি এক দম্পতি অনলাইনেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন। নিমন্ত্রিত সব অতিথিরাও অনলাইনে যোগ দিয়েছেন। এমনকি প্রত্যেকের বাড়িতে পাঠানো হয়েছে বিয়ের খাবার।

সম্প্রতি ভারতের তামিলনাড়ুতে এমন ঘটনা ঘটেছে। নেটিজেনরা এই বিয়ের আসরের নাম দিয়েছেন ওয়েডিং ফ্রম হোম।

মহামারির কারণে বর ও কনের পরিবার ভার্চুয়াল বিয়ের আয়োজন করেন। কিন্তু বিয়ের অনুষ্ঠানে খাওয়া-দাওয়া না হলে কেমন হয়? এ ভাবনা থেকে আয়োজকরা প্রত্যেক নিমন্ত্রিতের বাড়িতে চারটি করে টিফিন ক্যারিয়ারে খাবার পাঠিয়ে দেন যাতে অনলাইনে বিয়ে দেখতে দেখতে সবাই খাবার খেতে পারেন।

দুই পরিবারের পক্ষ থেকে নিমন্ত্রিতদের অ্যাপায়নের কোনো ত্রুটি রাখা হয়নি। ১২টি ডিশের সমাহারে খাবার পৌঁছেছিল নিমন্ত্রিতদের কাছে। প্রতিটি ব্যাগ ভর্তি ছিল সুস্বাদু খাবার। খাবার খাওয়া জন্য ব্যাগে দেয়া হয়েছিল কলাপাতাও। সেই সঙ্গে কলা পাতা পেতে কোথায় কোন খাবার রেখে সাজাতে হবে সেটার জন্যও নির্দেশিকা দেয়া হয় অতিথিদের জন্য।

টুইটারে ওই বিয়ের নিমন্ত্রিত একজন গোটা বিষয়টি তুলে ধরেন। তিনি লেখেন, এটা বিয়ের নতুন ট্রেন্ড। নেটিজেনরা এমন আয়োজনের ব্যাপক প্রশংসা করেন। মহামারির সময় এমনভাবে বিয়ের আয়োজনকে অনেকে সেরা উপায়ও বলেন।

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status