ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ ১৫ বৈশাখ ১৪৩৩
অভিনেত্রীর মৃত্যুর পর ফাঁস হলো অডিও ক্লিপ, বাড়ছে রহস্য
নতুন সময় ড্স্কে
প্রকাশ: Sunday, 13 December, 2020, 4:47 PM

অভিনেত্রীর মৃত্যুর পর ফাঁস হলো অডিও ক্লিপ, বাড়ছে রহস্য

অভিনেত্রীর মৃত্যুর পর ফাঁস হলো অডিও ক্লিপ, বাড়ছে রহস্য

ভারতীয় অভিনেত্রী দিব্যা ভাটনগর। গত ৭ ডিসেম্বর তিনি করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। কিন্তু তার মৃত্যু নিয়ে শুরু থেকেই সন্দেহ আর রহস্য দানা বাঁধছে। এবার সেই সন্দেহের তীর অভিনেত্রীর স্বামী গগনের দিকে।

কয়েক দিন আগে আরেক টেলিভিশন তারকা ও প্রয়াত অভিনেত্রী দিব্যার ঘনিষ্ঠ বন্ধু দেবলীনা ভট্টাচার্য জানিয়েছিলেন, দিব্যার স্বামী গগন তাকে দিনের পর দিন মানসিক ও শারীরিক নির্যাতন করতেন। আর সেই কারণেই রোগের সঙ্গে লড়াই করার ক্ষমতা হারিয়ে ফেলেছিল সে।

সম্প্রতি আবারো নিজের ইনস্টগ্রামে একটি অডিও ক্লিপ শেয়ার করলেন দেবলীনা। সেখানে রেকর্ড হওয়া কথাগুলো দিব্যা বলেছিলেন বলে দাবি দেবলীনার। গগন তাকে কীভাবে অত্যাচার করতেন, সে কথাই ওই অডিওতে বলতে শোনা যাচ্ছে তাকে।

সেখানে বলা হয়েছে, দিব্যা তার প্রতি চলতে থাকা নির্যাতন নিয়ে মুখ খুললে গগন তার মা এবং ভাইয়ের ক্ষতি করতে পারেন, সেই ভয়ে দিব্যা সবকিছু সহ্য করেও চুপ করে ছিলেন। গগন তাকে বেল্ট, জুতা দিয়ে মারধর করতেন, এ কথাও উঠে আসে সেই অডিও ক্লিপ থেকে।

অডিও ক্লিপটি শেয়ার করে দেবলীনা লেখেন, ‘তবুও আমরা অপরাধ ঘটার জন্য অপেক্ষা করি। মানুষ শুধু তামাশা দেখে। ওই আসামিটা এখনো স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে এবং মানুষের কাছ থেকে সমর্থন চাচ্ছে। মানুষ কতটা নির্লজ্জ এবং নির্দয় হতে পারে। ওই আসামিটাকে যত তাড়াতাড়ি সম্ভব জেলে পাঠানো দরকার।’

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status