ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ৭ অক্টোবর ২০২৬ ● ২২ আশ্বিন ১৪৩৩
আগামী গ্র্যামিতে থাকছে না ব্ল্যাকপিংক, বিটিএস ও স্ট্রে কিডস
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 7 October, 2026, 2:04 PM

আগামী গ্র্যামিতে থাকছে না ব্ল্যাকপিংক, বিটিএস ও স্ট্রে কিডস

আগামী গ্র্যামিতে থাকছে না ব্ল্যাকপিংক, বিটিএস ও স্ট্রে কিডস

৬৯তম গ্র্যামি অ্যাওয়ার্ডসে কোরিয়ান পপসংগীতের বড় তারকাদের অনুপস্থিতি নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিটিএস ও স্ট্রে কিডসের পর এবার ব্ল্যাকপিংকও ২০২৭ সালের গ্র্যামিতে অংশ নিতে পারবে না বলে জানা গেছে। মূলত যোগ্যতার সময়সীমা ও নতুন ক্যাটাগরির নিয়মের কারণে গ্র্যামিতে নিজেদের সর্বশেষ অ্যালবাম জমা দিতে পারেনি দলটি।

দ্য রেকর্ডিং একাডেমি সম্প্রতি গ্র্যামিতে বেস্ট এশিয়ান পপ মিউজিক পারফরম্যান্স নামে নতুন একটি ক্যাটাগরি চালু করেছে। এতে কে-পপ, জে-পপ ও সি-পপসহ এশিয়ার বিভিন্ন অঞ্চলের পপসংগীতকে স্বীকৃতি দেওয়ার কথা বলা হয়েছে। ফলে কোরিয়ান শিল্পীদের গ্র্যামিতে প্রতিনিধিত্ব নিয়ে ভক্তদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছিল।

যে কারণে ব্ল্যাকপিংকের অ্যালবাম অযোগ্য

ব্ল্যাকপিংকের সর্বশেষ তৃতীয় মিনি অ্যালবাম ডেডলাইনে রয়েছে পাঁচটি গান। গানগুলো হলো জাম্প, গো, মি অ্যান্ড মাই, চ্যাম্পিয়ন ও এফএক্সএক্সববয়। অ্যালবামটি প্রকাশিত হয় ২০২৬ সালের ২৭ ফেব্রুয়ারি।

৬৯তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের যোগ্যতার সময়সীমা ছিল ২০২৫ সালের ৩১ আগস্ট থেকে ২০২৬ সালের ২৮ আগস্ট। তবে জাম্প গানটি একক হিসেবে ২০২৫ সালের ১১ জুলাই প্রকাশিত হওয়ায় সেটি নির্ধারিত সময়সীমার আগেই প্রকাশিত হয়েছিল।

অন্যদিকে, অ্যালবামের বাকি চারটি গান ইংরেজিতে পরিবেশিত। নতুন বেস্ট এশিয়ান পপ মিউজিক পারফরম্যান্স ক্যাটাগরির ভাষাগত শর্তের কারণে সেগুলোও যোগ্যতা অর্জন করতে পারেনি। একই কারণে ব্ল্যাকপিংক সদস্যদের একক গানও এ ক্যাটাগরির জন্য বিবেচিত হওয়ার সুযোগ পায়নি।

তবে ব্ল্যাকপিংকের সদস্য রোজে গ্র্যামিতে তিনটি বড় মনোনয়ন পেয়েছেন। ব্রুনো মার্সের সঙ্গে তার গাওয়া এপিটি গানটি রেকর্ড অব দ্য ইয়ার, সং অব দ্য ইয়ার এবং বেস্ট পপ ডুও ওর গ্রুপ পারফরম্যান্স এই তিন বিভাগে মনোনয়ন পেয়েছে। গ্র্যামির মূল মঞ্চে পারফর্ম করা প্রথম একক কে-পপ শিল্পীও রোজে।

বিটিএস ও স্ট্রে কিডসও জমা দেয়নি গান

ব্ল্যাকপিংকের আগে বিটিএস ২০২৬ সালের আগস্টে জানিয়ে দেয়, তারা ২০২৭ সালের গ্র্যামির জন্য কোনো গান জমা দেবে না। তাদের এজেন্সি বিগ হিট এন্টারটেইনমেন্ট ইনস্টাগ্রামে লিখেছিল, আমরা এ বছর গ্র্যামির জন্য গান জমা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। অঞ্চল বা ভাষার ভিত্তিতে সংগীতকে ভাগ না করে আমরা চাই, সংগীত নিজেই তার পরিচয়ে মানুষের কাছে পৌঁছাক এবং ভালোবাসা পাক।

অন্যদিকে, স্ট্রে কিডসের পক্ষ থেকেও তাদের এজেন্সি জেওয়াইপি এন্টারটেইনমেন্ট জানিয়েছে, ৬৯তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের জন্য তারা কোনো গান জমা দেবে না। তবে এ সিদ্ধান্তের কারণ জানানো হয়নি।

নতুন ক্যাটাগরি নিয়ে বিতর্ক

রেকর্ডিং একাডেমির ভাষ্য অনুযায়ী, বেস্ট এশিয়ান পপ মিউজিক পারফরম্যান্স ক্যাটাগরিতে এশিয়ার বাজার থেকে উদ্ভূত বা সেখানে ব্যাপকভাবে পরিচিত পপসংগীতের শিল্পীদের সৃজনশীলতাকে স্বীকৃতি দেওয়া হবে। এর আওতায় কে-পপ, জে-পপ ও সি-পপসহ বিভিন্ন ধরনের এশিয়ান পপসংগীত থাকবে এবং এক বা একাধিক এশিয়ান ভাষার উল্লেখযোগ্য ব্যবহার থাকতে হবে।

তবে নতুন এই বিভাগ চালুর পর এর নিয়ম নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। গ্র্যামির মতো বৈশ্বিক পুরস্কারের মঞ্চে এশিয়ান পপসংগীতকে আলাদা বিভাগে রাখার বিষয়টি নিয়েই মূলত আলোচনা চলছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status