ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ ১৫ বৈশাখ ১৪৩৩
সবাই গেল শেষকৃত্যে, ফাঁকা বাড়িতে সর্বস্ব চুরি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 13 December, 2020, 4:17 PM

সবাই গেল শেষকৃত্যে, ফাঁকা বাড়িতে সর্বস্ব চুরি

সবাই গেল শেষকৃত্যে, ফাঁকা বাড়িতে সর্বস্ব চুরি

গোটা বাড়িতে ছিল সুনসান নীরবতা। কারণ বাড়ির সবাই গিয়েছিলেন কর্তার শেষকৃত্যে। আর ডাকাতরা হয়ত ছিল এই সুযোগটুকুর অপেক্ষায়। ইতালির কিংবদন্তি ফুটবলার পাওলো রসিকে যখন সমাধিস্থ করা হয়, সে সময় তার বাড়ির তালা ভেঙে ভেতরে ঢুকে মূল্যবান সব জিনিস নিয়ে গেছে চোররা।

গত বৃহস্পতিবার মারা গেছেন ইতালির ১৯৮২ ফুটবল বিশ্বকাপ জয়ের নায়ক পাওলো রসি। শনিবার ভেনিস থেকে ৬০ কিলোমিটার দূরে ভিসেনজায় তার শেষকৃত্য হয়। ইতালির সংবাদমাধ্যম জানিয়েছে, রসির স্ত্রী ফেডেরিকা কাপেলেত্তি শেষকৃত্যের অনুষ্ঠান থেকে ফিরে দেখেন, টাসকানিতে তাদের বাড়ির দরজার তালা ভাঙা। এছাড়া ভেতরে পুরোটা জুড়েই তছনছ অবস্থা।

শেষ পর্যন্ত পাওয়া খবরে জানা গেছে, রোসির একটি ঘড়ি এবং বাসায় রাখা সব টাকা নিয়ে গেছে চোরের দল। এরই মধ্যে পুলিশে অভিযোগ করেছেন ফেডেরিকা। শুরু হয়েছে তদন্তও। ইতালির ফ্লোরেন্সের দক্ষিণ পূর্বে টাসকানির পোজ্জিও সেনিনাতে পরিবারের সঙ্গে থাকতেন রসি। সেখানে একটি অর্গ্যানিক ফার্মিং সংস্থা চালাতেন তিনি।

করোনার ভয় উপেক্ষা করে শনিবার ভিসেনজায় রসির শেষকৃত্যে হাজার হাজার মানুষ জড়ো হয়েছিলেন। সান্তা মারিয়া আনুনসিয়াতা ক্যাথিড্রালে তার কফিন কাঁধে করে নিয়ে যান ১৯৮২ বিশ্বকাপজয়ী দলের সদস্য মার্কো তারদেলি, জিয়ানকার্লো আন্তোগনোনি, আন্তোনিয়ো কাবরিনি এবং ফুলভিয়ো কলোভাতি। সমাধিস্থ করার আগে রসির মরদেহ ভিসেনজার স্তাদিয়ো রোমেয়ো মেন্তিতে রাখা হয়, যেন তার ভক্তরা শ্রদ্ধা জানাতে পারেন।

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status