ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
১৪ বলেই শেষ নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 30 November, 2020, 7:56 PM

১৪ বলেই শেষ নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ

১৪ বলেই শেষ নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ

সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ টি-২০ সিরিজের প্রথম দুই ম্যাচেই দাপুটে জয়ে সিরিজ জিতে নিয়েছিল নিউজিল্যান্ড। আজ বৃষ্টির কারণে তৃতীয় ম্যাচ শেষ হয়েছে মাত্র ২.২ ওভার অর্থাৎ ১৪ বলে।

অবশ্য শেষ না হয়ে পরিত্যক্ত হয়েছে বলাই শ্রেয়। নিউজিল্যান্ডের মাউন্টগানুইয়ের বে ওভাল স্টেডিয়ামে এই ম্যাচ দিয়েই অধিনায়ক হিসেবে মিচেল স্যান্টনারের অভিষেক হয়েছিল। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।

শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। তবে মাত্র ১৪ (২.২ ওভার) বল হওয়ার পর ম্যাচে বৃষ্টি হানা দেয়। এই সময়ের মাঝে ১ উইকেট হারিয়ে ২৫ রান করে ক্যারিবীয়রা।

পরে বৃষ্টি না থামলে রেফারি ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন। এতেই ২-০ ব্যবধানে সিরিজ জিতে নেয় স্বাগতিকরা। সিরিজ সেরা নির্বাচিত হয়েছেন ফাস্ট বোলার লকি ফার্গুসন।

সিরিজের প্রথম টি-২০তে ৫ উইকেট ও দ্বিতীয় ম্যাচে ৭২ রানে জয় পায় নিউজিল্যান্ড। আগামী ৩ ডিসেম্বর দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে দুই দল।

      
সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status