ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
দোয়ারাবাজারে সার্বজনীন দূর্গা মন্দির ও শ্রী শ্রী লোকনাথ মন্দির এর ভিত্তিপ্রস্তর স্থাপন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 30 November, 2020, 8:05 PM

দোয়ারাবাজারে সার্বজনীন দূর্গা মন্দির ও শ্রী শ্রী লোকনাথ মন্দির এর ভিত্তিপ্রস্তর স্থাপন

দোয়ারাবাজারে সার্বজনীন দূর্গা মন্দির ও শ্রী শ্রী লোকনাথ মন্দির এর ভিত্তিপ্রস্তর স্থাপন

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা সদর সার্বজনীন শ্রী শ্ৰী দূর্গা মন্দির ও লোকনাথ মন্দির এর হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য কল্যাণ ট্রাস্টের  অর্থায়নে ২০ লাখ টাকা ব্যয়ে মন্দিরের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় দোয়ারাবাজারের প্রাণ কেন্দ্র আখড়া মার্কেটের পশ্চিম পাশে গোপিকা রঞ্জন চক্রবর্তী বাচ্চুর সভাপতিত্বে ও রিংকু দেবের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ ৫ ছাতক দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলার চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ডা. আব্দুর রহিম, লক্ষিপুুুর ইউপি চেয়ারম্যান আমিরুল হক, দোয়ারাবাজার উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক আব্দুল খালেক, বাংলাবাজার ইউপি চেয়ারম্যান জসিমউদদীন আহমদ রানা,  বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, এ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এডভোকে বিশ্বজিৎ চক্রবর্তী, এড. বিমান কান্তি রায়, বিমল বর্ণিক,

দোয়ারাবাজার উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান পরিষদের সভাপতি গুরুদাস চন্দ্রদে, তমাল সরকার, খোকন রায়, সোনাধন চন্দ্র দে, অজিত চন্দ্র দাস,  গৌরাঙ্গ লাল শিকদার,  মলয় দেব প্রমূখ।

উল্লেখ দিনব্যাপী বিভিন্ন উন্নয়ন মুলক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক এমপি। উপজেলা নারী উন্নয়ন ফোরামের আয়োজনে উপজেলা পুষ্টি সমন্বয়  কমিটির সমন্বয়ে এবং উপজেলা পরিষদের সহযোগিতায় মাধ্যমিক বিদ্যালয়ের কিশোরীদের মাঝে স্যানিটারী নেপকিন বিতরণের শুভ উদ্বোধন। প্রাথমিক বিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার বিতরণ, অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণ, কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করেন সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।


সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status