ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
টস জিতে ফিল্ডিংয়ে বরিশাল
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 30 November, 2020, 1:43 PM

টস জিতে ফিল্ডিংয়ে বরিশাল

টস জিতে ফিল্ডিংয়ে বরিশাল

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ফরচুন বরিশাল । আর দুই ম্যাচ পর অবশেষে প্রথমে ব্যাটিং করতে নামবেন গাজী গ্রুপ চট্টগ্রাম। এর আগে নিজেদের প্রথম দুই ম্যাচে গাজী গ্রুপ চট্টগ্রাম একশ রানও করতে দেয়নি প্রতিপক্ষকে।

তাই তৃতীয় ম্যাচে চট্টগ্রামকে সেই সুযোগটি দিলেন না ফরচুন বরিশাল অধিনায়ক তামিম। টস জিতে নিয়েছেন আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত।

এ ম্যাচের একাদশের জোড়া পরিবর্তন এনেছে চট্টগ্রাম। আঙুলের ইনজুরিতে ছিটকে যাওয়া মুমিনুল হকের বদলে তারা নিয়েছে সৈকত আলিকে, বাঁহাতি স্পিনারের জায়গায় একাদশে এসেছেন অফস্পিনার সঞ্জিত সাহা।

গাজী গ্রুপ চট্টগ্রাম একাদশঃ মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সৌম্য সরকার, লিটন দাস, শামসুর রহমার শুভ, সৈকত আলি, মোসাদ্দেক হোসেন সৈকত, জিয়াউর রহমান, নাহিদুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, সঞ্জিত সাহা ও শরীফুল ইসলাম।

ফরচুন বরিশাল একাদশঃ তামিম ইকবাল (অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহী, সুমন খান, আফিফ হোসেন ধ্রুব, তৌহিদ হৃদয়, ইরফান শুক্কুর, পারভেজ হোসেন ইমন, কামরুল ইসলাম রাব্বি ও মাহিদুল ইসলাম অংকন।

সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status