ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
যে গ্রামে সবকিছু নিয়ন্ত্রণ করেন নারীরা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 30 November, 2020, 1:49 PM

যে গ্রামে সবকিছু নিয়ন্ত্রণ করেন নারীরা

যে গ্রামে সবকিছু নিয়ন্ত্রণ করেন নারীরা

গ্রামের নাম প্রবাসপুর। এখানকার পুরুষরা বেশিরভাগই প্রবাসে থাকেন। আর নারীরা গ্রামের সবকিছু নিয়ন্ত্রণ করেন। নিরাপত্তা প্রহরী থেকে শুরু করে দোকান, হাট-বাজার সবকিছুতে নারীদের কর্তৃত্ব। এই গ্রামে টাকার কোনো চল নেই। ডলারে লেনদেন হয়।

এখানে সবাই সুখে-স্বাচ্ছন্দ্যে বসবাস করেন। কেউ কারো চেয়ে কম নয়। প্রত্যেকেই ১০০-তে একশো। বেশ ভালোভাবেই চলছিল সবকিছু। কিন্তু করোনাভাইরাস এসে সবকিছু এলোমেলো করে দেয়। গ্রামের পুরুষরা সবাই বিদেশ থেকে ফিরে আসেন। বদলে যেতে থাকে তাদের জীবনধারা। তারপর গল্প মোড় নেয় ভিন্ন দিকে।

এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে একক নাটক ‘১০০-তে একশো’। মুনতাহা বৃত্তা রচিত এ নাটক পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ ও সাইদুর রহমান রাসেল।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—জাহিদ হাসান, সাজু খাদেম, আরফান, অ্যালেন শুভ্র, তারিক স্বপন, মিম মানতাশা, রুনা খান, ঊর্মিলা শ্রাবন্তী কর, সুমাইয়া মিথিলা, শামীমা তুষ্টি, মনিরা মিঠু প্রমুখ।

আগামীকাল (১ ডিসেম্বর) নাটকটির প্রথম পর্ব মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে। সপ্তাহের রোববার-বুধবার রাত ৯টায় দেখা যাবে নাটকটি।



সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status