ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
নির্বাচনে জালিয়াতির বিষয়ে আমার মনোভাব পরিবর্তন হবে না: ট্রাম্প
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 30 November, 2020, 1:52 PM

নির্বাচনে জালিয়াতির বিষয়ে আমার মনোভাব পরিবর্তন হবে না: ট্রাম্প

নির্বাচনে জালিয়াতির বিষয়ে আমার মনোভাব পরিবর্তন হবে না: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জালিয়াতির অভিযোগ থেকে সরছেন না ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনের পর এই প্রথম টিভি সাক্ষাতকারে রোববার ইঙ্গিত দিয়ে বলেছেন, তিনি জো বাইডেনের কাছে কখনো পরাজয় মেনে নেবেন না এবং ব্যাপক ভোট জালিয়াতির ব্যাপারে তার অভিযোগ প্রত্যাহার করবেন না। খবর এএফপি’র।

ট্রাম্প সাক্ষাতকার দেয়ার সময় ফক্স নিউজের ম্যারিয়া বর্টিরোমোকে বলেন, ভোট জালিয়াতির দাবির বিষয়ে আমার মনোভাব পরিবর্তন করা একেবারে অসম্ভব। এ ব্যাপারে ছয় মাসের মধ্যে ও আমার মনোভাব পরিবর্তন হবে না।

ভোট জালিয়াতির দাবির পক্ষে আবারো কোন প্রমাণ তুলে না ধরে তিনি করে বলেন, এটি পাতানো নির্বাচন ছিল। এ নির্বাচন একেবারে জালিয়াতিপূর্ণ ছিল। তিনি বলেন, আমরা খুব সহজে এ নির্বাচনে জয়লাভ করেছি।

৪৫ মিনিটের ওই সাক্ষাতকার নির্বাচনে জালিয়াতির ব্যাপারে যুক্তিহীন দাবির পক্ষে একেবারে একপেশে ছিল। আর এটি ছিল ৩ নভেম্বরের নির্বাচনের পর টেলিভিশনকে দেয়া ট্রাম্পের প্রথম সাক্ষাতকার।

মার্কিন নির্বাচনের যথাযথ প্রক্রিয়া প্রশ্নে ট্রাম্পের নজিরবিহীন আক্রমণ সত্ত্বেও তার লিগ্যাল টিম এখন পর্যন্ত আদালতে কোন যুক্তিযুক্ত প্রমাণ হাজির করতে পারেনি।

নির্বাচনে জালিয়াতির অজুহাত তুলে দেশের আদালতে একের পর এক মামলা করলেও বিচারকরা এসব মামলা নাকচ করে দেন। সর্বশেষ পেনসিলভানিয়ার সুপ্রিম কোর্ট নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলে যুক্তিহীন মামলা করায় তিরস্কার করে তা নাকচ করে দেন।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status