ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
হাইকোর্টের আদেশ,ফরিদপুর পৌরসভার নির্বাচন ৬ মাসের জন্য স্থগিত
শরিফুল ইসলাম রনি
প্রকাশ: Wednesday, 25 November, 2020, 10:53 PM

হাইকোর্টের আদেশ,ফরিদপুর পৌরসভার নির্বাচন ৬ মাসের জন্য স্থগিত

হাইকোর্টের আদেশ,ফরিদপুর পৌরসভার নির্বাচন ৬ মাসের জন্য স্থগিত

বুধবার (২৫ নভেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহি উদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দস কাজল, সঙ্গে ছিলেন অ্যাডভোকেট মো. মোসাদ্দেক বিল্লাহ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ রাসেল চৌধুরী।

ফরিদপুর পৌরসভার নির্বাচন স্থগিত চেয়ে পৌরসভার বর্ধিত এলাকার ভোটার মো. আতিয়ার রহমান গত ১৫ নভেম্বর রিট দায়ের করেন। ওই রিটের শুনানি নিয়ে বুধবার আদালত এ আদেশ দেন।

পৌরসভার নির্বাচন স্থগিতের পাশাপাশি ফরিদপুর পৌরসভাকে সিটি করপোরেশন হিসেবে উন্নতিকরণ প্রক্রিয়াধীন থাকা অবস্থায় গত ৩ নভেম্বর নির্বাচন কমিশনের তফসিল ঘোষণাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।

আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দস কাজল জানান, একটি পৌরসভাকে সিটি করপোরেশন করতে যা যা করা দরকার প্রশাসন তার সবই করেছে। এমনকি গত বছরের ২১ অক্টোবর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) ১১৬তম সভার প্রধান আলোচ্য সূচি ছিল ফরিদপুর সিটি করপোরেশন প্রতিষ্ঠা। ওই সভায় বিদ্যমান ফরিদপুর পৌরসভা এবং সম্প্রসারিত এলাকা নিয়ে ফরিদপুর সিটি করপোরেশন প্রতিষ্ঠার প্রস্তাব অনুমোদন করা হয়েছে। তা সত্ত্বেও নির্বাচন কমিশন ফরিদপুর পৌরসভা নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করে। নির্বাচন কমিশনের তফসিল ঘোষণাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়।

সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status