|
নরসিংদীর রায়পুরায় নিখোঁজের ৪ দিন পর শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার
মোঃ মনসুর আলী শিকদার, নরসিংদী
|
![]() নরসিংদীর রায়পুরায় নিখোঁজের ৪ দিন পর শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার পুলিশ ও স্থানীয়রা জানায়, গত বৃহস্পতিবার (২৫জুন) দুপুরে নিখোঁজ হয় তাসকিয়া। অনেক খোঁজাখুজি করেও কোন সন্ধান পায়নি তার পরিবার। এ বিষয়ে রায়পুরা থানায় একটি অভিযোগ দায়ের করেন তার পরিবার। গতকাল সোমবার সকালে বালুয়াকান্দি চরে একটি অর্ধগলিত লাশ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে তাসকিয়ার পরিবার মরদেহ সনাক্ত করে। পরে পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়। রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। তথ্য উপাথ্য সংগ্রহসহ জড়িতদের চিহ্নিত করতে কাজ করছে পুলিশ। আশা করছি দ্রুতই এই শিশুর মৃত্যুর রহস্য উদঘাটন করা সম্ভব হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
দুধকুমারের পানি বাড়ায় প্লাবিত নিম্নাঞ্চল, বন্যার শঙ্কা
