|
পত্নীতলায় পুষ্টি উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ
মামুনুর রশীদ, পত্নীতলা
|
![]() পত্নীতলায় পুষ্টি উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ সোমবার (২৯ জুন) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত স্থানীয় মুগ্ধ চাইনিজ রেস্টুরেন্টে দিনব্যাপি এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সোশ্যাল মার্কেটিং কোম্পানি (এসএমসি) টিমের পরিচালনায় আয়োজিত এ প্রশিক্ষণে অংশ নেন এলাকার পুষ্টি উদ্যোক্তারা। প্রশিক্ষণে এসএমসি পণ্যের সঠিক সংরক্ষণ, সরবরাহ ব্যবস্থাপনা, বিক্রয় কৌশল, গ্রাহকসেবা এবং পুষ্টি সচেতনতা বৃদ্ধির বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। আয়োজকরা জানান, প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তারা আধুনিক ব্যবসা পরিচালনার কৌশল শিখবেন। এতে পুষ্টিকর পণ্য সহজে মানুষের কাছে পৌঁছাবে এবং উদ্যোক্তাদের আয় বৃদ্ধির পাশাপাশি জনস্বাস্থ্য উন্নয়নেও ইতিবাচক প্রভাব পড়বে। অনুষ্ঠানে বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। তারা বলেন, দক্ষ উদ্যোক্তা তৈরির মাধ্যমে নিরাপদ ও পুষ্টিকর পণ্য মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
করমুক্ত আয়সীমা চার লাখ টাকা, ব্যাংক হিসাব খুলতে টিআইএন লাগবে না
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
পাইকগাছায় বিদ্যুতের'ভয়াবহ লোডশেডিং এ জনজীবন বিপর্যস্ত
শ্রেণিকক্ষ সংকটে ভাংগা চোরা টিনের ঘরে পাঠদান, দুর্ভোগে কাটীপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
দুধকুমারের পানি বাড়ায় প্লাবিত নিম্নাঞ্চল, বন্যার শঙ্কা
