ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
নাঙ্গলকোটে খাল থেকে অজ্ঞাত ব্যাক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার
ত্বোহা হাসান ভূঁইয়া স্বাধীন, নাঙ্গলকোট
প্রকাশ: Monday, 29 June, 2026, 5:57 PM

নাঙ্গলকোটে খাল থেকে অজ্ঞাত ব্যাক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

নাঙ্গলকোটে খাল থেকে অজ্ঞাত ব্যাক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার একটি খাল থেকে অর্ধগলিত অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে হাঁটতে বের হয়ে এক ব্যক্তি কবরস্থানের পাশের খালে কিছু ভাসতে দেখেন। কাছে গিয়ে সেটি মানুষের মরদেহ বুঝতে পেরে তিনি স্থানীয় লোকজনকে বিষয়টি জানান। পরে এলাকাবাসী জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে নাঙ্গলকোট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শী পদুয়ারপাড় গ্রামের রুহুল আমীন ও জসিম উদ্দিন জানান, মরদেহটি বিবস্ত্র অবস্থায় খালে ভাসছিল। তাদের ধারণা, নিহত ব্যক্তি স্থানীয় নন; কারণ এলাকায় এ ধরনের কোনো নিখোঁজের ঘটনা জানা নেই।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, উদ্ধার হওয়া মরদেহটি একজন পুরুষের। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status