ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
ব্রাহ্মণবাড়িয়ায় বাস-নসিমনের সংঘর্ষ, নিহত ৩
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 25 November, 2020, 9:46 PM

ব্রাহ্মণবাড়িয়ায় বাস-নসিমনের সংঘর্ষ, নিহত ৩

ব্রাহ্মণবাড়িয়ায় বাস-নসিমনের সংঘর্ষ, নিহত ৩

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বাস ও নসিমনের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়েকের বিজয়নগর উপজেলার রামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জেলার বিজয়নগর উপজেলার চরইসলাম এলাকার সাঈদ মিয়ার ছেলে আক্তার হোসেন, একই এলাকার সোলায়মান মিয়ার ছেলে রমজান মিয়া ও হাবিবুল্লার ছেলে শরীয়ত উল্লাহ(৩০)।

বিজয়নগর থানার ওসি আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা থেকে ছেরে আসা সিলেটগামী যাত্রীবাহী বাসের সঙ্গে উপজেলার রামপুরা এলাকায় যমুনা ব্রিকস ফিল্ডের সামনে সিলেট থেকে ছেড়ে আসা পাওয়ার ট্রলি নসিমনের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। নিহতরা সবাই নসিমনের যাত্রী ছিলেন। তাদের লাশ উদ্ধার করে ঘটনাস্থলে রাখা হয়েছে।

সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status