ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
ফেনীতে শ্যালিকাকে অপহরণ করে ধর্ষণ, দুলাভাই কারাগারে
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 25 November, 2020, 9:45 PM

ফেনীতে শ্যালিকাকে অপহরণ করে ধর্ষণ, দুলাভাই কারাগারে

ফেনীতে শ্যালিকাকে অপহরণ করে ধর্ষণ, দুলাভাই কারাগারে

ফেনীর সোনাগাজীতে এক স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে আব্দুর রহিম নামে এক মুদি দোকানিকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে অপহৃত ছাত্রীকেও। বুধবার দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতার আব্দুর রহিম ওই উপজেলার আমিরাবাদ ইউনিয়নের আহম্মদপুরের জসিম উদ্দিনের ছেলে। ফেনী জেনারেল হাসপাতালে বুধবার দুপুরে ধর্ষণের শিকার ছাত্রীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। এছাড়া তার জবানবন্দিও নিয়েছেন ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরাফ উদ্দিন।

জানা গেছে, ৫-৬ বছর আগে পার্শ্ববর্তী সফরপুরের এক নারীকে বিয়ে করে আব্দুর রহিম। এরপর থেকে সুখেই সংসার করছিলেন তারা। তাদের একটি মেয়ে রয়েছে। সম্প্রতি ১৬ বছর বয়সী শ্যালিকার প্রতি কুদৃষ্টি পড়ে আব্দুর রহিমের। প্রতিনিয়ত তাকে উত্যক্ত করত ও অনৈতিক প্রস্তাব দিত রহিম। বিষয়টি মা ও বোনকে জানায় তার শ্যালিকা। এতে ক্ষিপ্ত হয়ে উঠে দুলাভাই রহিম। ১৭ নভেম্বর সকালে প্রাইভেট পড়তে যাওয়ার সময় সফরপুর মোল্লা বাড়ির সামনে থেকে শ্যালিকাকে অপহরণ করে আব্দুর রহিম ও তার ৩-৪ জন সহযোগী। এরপর একই উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের ডাকবাংলো এলাকার একটি ভাড়া বাড়িতে নিয়ে ধর্ষণ করে।

সোনাগাজী মডেল থানার ওসি সাজেদুল ইসলাম জানান, মেয়ের জামাই আব্দুর রহিম ও তার ৩-৪ জন সহযোগীদের বিরুদ্ধে এ মামলা করেন ধর্ষণের শিকার ছাত্রীর মা। পরে অভিযান চালিয়ে ওই ছাত্রীকে উদ্ধার ও তার দুলাভাইকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রহিমকে বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status