লাকসাম পৌরসভার ৫ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 8 November, 2020, 7:31 PM
লাকসাম পৌরসভার ৫ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা
লাকসাম পৌরসভার ৫ নং ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা স্হানীয় পশ্চিমগাঁও মিয়াপাড়া মসজিদ সংলগ্ন আম্মাজান হাউজিং মাঠে অনুষ্ঠিত হয়েছে।
৫ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ আবদুর রহিমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানেে প্রধান অতিথি ছিলেন -লাকসাম উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন শামিম। প্রধান বক্তা ছিলেন - উপজেলা স্বেচ্ছাসেবক সাধারণ সম্পাদক প্রফেসর জাহাঙ্গীর আলম।
লাকসাম উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সাধারণ সম্পাদক মোঃ ছায়েদুল হক লিটনের পরিচালনায় এতে- বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে -উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এইচএম মোশাররফ হোসেন কাঞ্চন, শম্ভু সাহা,আমির হোসেন লিটন, যুগ্ন-সাধারণ সম্পাদক এটিএম নুরুল হুদা রাজু, সহ-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম টুটুল, সহ-সাংগঠনিক মুনছুর আহমেদ ( মুন্সি), যুব বিষয়ক সম্পাদক গোলাপ হোসেন, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ আবুল হোসেন, যুবলীগের সভাপতি দ্বীন মোহাম্মদ ( লিটন), সাধারণ সম্পাদক মোঃ জালাল হোসেন ( জালাল), ৫ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ সুমন,১ নং যুগ্ন-সম্পাদক মোঃ লোকমান হোসেন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্য উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নিজাম উদ্দিন শামিম বলেন- এলজিআরডি মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি মহোদয় এর হাতকে শক্তিশালী করার লক্ষে লাকসামে স্বেচ্ছাসেবক লীগ তৃনমূলে কাজ করে যাচ্ছে। সকল ষড়যন্ত্র মোকাবেলা রাজপথে স্বেচ্ছাসেবক লীগের বরাবরই সজাগ আছে। একই সাথে প্রতিটি পাড়া/ মহল্লা স্বেচ্ছাসেবক লীগের কর্মী সংগ্রহ করার নির্দেশদেন তিনি।