ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
মার্কিন প্রেসিডেন্ট নিয়ে চাপে সানি লিওন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 5 November, 2020, 4:00 PM

মার্কিন প্রেসিডেন্ট নিয়ে চাপে সানি লিওন

মার্কিন প্রেসিডেন্ট নিয়ে চাপে সানি লিওন

কে হবেন নতুন মার্কিন প্রেসিডেন্ট? গোটা বিশ্ব সেই প্রশ্ন নিয়ে তাকিয়ে আছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ভোটের ফলাফলের দিকে। ভোটের উত্তেজনার চাপে পড়েছেন সানি লিওন। তিনি ভোট দিয়েছেন গতকাল। করোনার প্রকোপ বাড়তেই ভারত ছেড়ে স্বামী-সন্তান নিয়ে লস অ্যাঞ্জেলসে পাড়ি দিয়েছিলেন।

আর ফেরা হয়নি তার। তাই স্বামী ড্যানিয়েল ওয়েবারকে নিয়ে গতকাল অংশ নিয়েছিলেন ভোটদানে। সেই নিয়ে ইনস্টাগ্রামে পোস্টও করেছেন সানি।

বুধবার মার্কিন পতাকার ব্যাকগ্রাউন্ডে দাঁড়িয়ে স্বামীর সঙ্গে ছবি শেয়ার করেছেন সানি লিওনি। হাতে রয়েছে ‘আই ভোট’ ব্যাজ।

ফ্যানদের সঙ্গে তিনি শেয়ার করেছেন, তারা প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিয়েছেন। তারা খুব চাপের মধ্যে রয়েছেন। কারণ কে হবেন প্রেসিডেন্ট তা নিয়েও খুবই চিন্তায় রয়েছেন তিনি। সানি নিজেই লিখেছেন সে কথা। ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘রহস্যটা আমাকে মেরে ফেলছে!!!।’

হ্যালোইন উপলক্ষেও কয়েকদিন আগে ছবি শেয়ার করেছিলেন সানি লিওন এবং ড্যানিয়েল ওয়েবার। তবে এবার করোনার কোয়ারেন্টাইন মেনে বাড়িতেই হ্যালোইন পালন করেছিলেন তারা। সঙ্গে ছিলো তাদের তিন ছেলেমেয়ে।

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status