ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
সোমেশ্বরী দিয়ে পরিচালনায় এলেন নওশাবা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 27 June, 2026, 12:31 PM
সর্বশেষ আপডেট: Saturday, 27 June, 2026, 12:33 PM

সোমেশ্বরী দিয়ে পরিচালনায় এলেন নওশাবা

সোমেশ্বরী দিয়ে পরিচালনায় এলেন নওশাবা

মঞ্চের পর এবার চলচ্চিত্র পরিচালনায় নাম লেখালেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। সুনামগঞ্জের হাওরাঞ্চলের প্রকৃতি, জীববৈচিত্র্য ও পরিবেশ দূষণের গল্প নিয়ে তিনি নির্মাণ করেছেন তার প্রথম চলচ্চিত্র সোমেশ্বরী।

পরিচালনার পাশাপাশি এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয়ও করেছেন তিনি।

ইন্টারন্যাশনাল একাডেমি ফিল্ম অ্যান্ড মিডিয়ার উদ্যোগে গ্রিন ফিল্মস-এর ব্যানারে নির্মিত এই সিনেমাটিতে তার সঙ্গে পরিচালনায় আরও আছেন আপন, লতা ও জাহিদ।

সিনেমাটি নিয়ে তিনি বলেন, সোমেশ্বরী সিনেমায় প্রকৃতিকে সঙ্গে নিয়ে প্রকৃতির গল্প বলা হয়েছে। এটি মূলত প্রকৃতি ও পরিবেশের ওপর ক্রমবর্ধমান দূষণ এবং তার প্রভাবকে কেন্দ্র করে নির্মিত একটি সিনেমা। সিনেমাটি এখন সম্পাদনার টেবিলে। আমরা বেশ কিছু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এটি পাঠানোর প্রস্তুতি নিচ্ছি।

সিনেমার নির্মাণ প্রক্রিয়া ও প্রেক্ষাপট নিয়ে নওশাবা জানিয়েছেন, সুনামগঞ্জের মধ্যনগর ও এর আশপাশের এলাকায় এর দৃশ্যধারণ হয়েছে।

নওশাবা নিজে অভিনয় করলেও সিনেমার অধিকাংশ চরিত্রেই অভিনয় করেছেন মধ্যনগরের স্থানীয় বাসিন্দারা, যারা ক্যামেরার সামনে একেবারেই নতুন।

পরিচালনার পাশাপাশি সিনেমায় অভিনয় নিয়ে এই অভিনেত্রী বলেন, সিনেমায় কাজের ক্ষেত্রে আমার বিশেষ প্রস্তুতি থাকে। তবে এই সিনেমাটিতে অভিনয়ের কোনো পরিকল্পনাই ছিল না। গল্পের প্রধান চরিত্রে উপযুক্ত কাউকে না পাওয়ায় শেষ পর্যন্ত হঠাৎ করেই আমাকে ক্যামেরার সামনে দাঁড়াতে হয় এবং চরিত্রটির দায়িত্ব নিতে হয়।

আন্তর্জাতিক উৎসবের পাশাপাশি দেশের মানুষ, বিশেষ করে হাওরাঞ্চলের মানুষ যেন সিনেমাটি দেখতে পারে, সেই ব্যবস্থাও করা হবে বলে জানিয়েছেন নওশাবা।

এদিকে ২০১৮ সাল থেকে থিয়েটারে নাটক নির্দেশনা দিয়ে আসছেন তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status