|
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনা
নতুন সময় প্রতিনিধি
|
![]() ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনা বৃহস্পতিবার (২৫ জুন) কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগমারা থানার এসআই শাহীন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন ভবানীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আব্দুর রাজ্জাক প্রামাণিক। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদ বলেন, এইচএসসি পরীক্ষা শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সুশৃঙ্খল ও সুন্দরভাবে পরীক্ষায় অংশগ্রহণ করে নিজেদের মেধা ও যোগ্যতার সর্বোচ্চ প্রকাশ ঘটাতে হবে। কঠোর পরিশ্রম, সততা ও আত্মবিশ্বাসই সফলতার মূল চাবিকাঠি। আমি সকল পরীক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ ও কাঙ্ক্ষিত ফলাফলের জন্য শুভকামনা জানাই। অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের শিক্ষা ক্ষেত্রে দীর্ঘদিনের অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক প্রদান করা হয়। একইসঙ্গে এইচএসসি পরীক্ষার্থীদের সফলতা কামনা করে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভূগোল ও পরিবেশ বিভাগের প্রভাষক সাইফুল ইসলাম। সার্বিক সহযোগিতায় ছিলেন কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক জালাল উদ্দিন। অনুষ্ঠানে ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের ২৩ জন শিক্ষক-কর্মচারীকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। কলেজ সূত্রে জানা গেছে, চলতি বছরের এইচএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটি থেকে প্রায় ৫০০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন। অনুষ্ঠানের মাধ্যমে তাদের সফলতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়। এ সময় কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, গণ্যমান্য ব্যক্তি ও সুধীজন উপস্থিত ছিলেন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নাঙ্গলকোটে মধ্য বয়সী এক লম্পটের বিরুদ্ধে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
