ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
নর-সুন্দর শ্রমিক ইউনিয়নে ভাইয়ে-ভাইয়ে লড়াই
মো: সবুজ ইসলাম, রাণীশংকৈল
প্রকাশ: Thursday, 25 June, 2026, 7:12 PM


নর-সুন্দর শ্রমিক ইউনিয়নে ভাইয়ে-ভাইয়ে লড়াই

নর-সুন্দর শ্রমিক ইউনিয়নে ভাইয়ে-ভাইয়ে লড়াই

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা নর-সুন্দর সেলুন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনে সভাপতি পদে দুই সহোদর ভাইয়ের মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতাকে ঘিরে নর-সুন্দর (নাপিত) শ্রমিকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আগামী শুক্রবার (২৬ জুন) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত রাণীশংকৈল পৌরশহরের কেন্দ্রীয় টাউন ক্লাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইউনিয়নের মোট ১৭৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন শ্রী সন্তোষ চন্দ্র শর্মা (চেয়ার প্রতীক) এবং শ্রী সাগর শীল (কাঁচি প্রতীক)। 

খোঁজ নিয়ে জানা গেছে, তারা আপন দুই ভাই। ফলে নির্বাচনকে ঘিরে সংগঠনের সদস্যদের মধ্যে বাড়তি আগ্রহের সৃষ্টি হয়েছে।

বাচোর ইউনিয়নের বাসিন্দা ও ভাই ভাই হেয়ার কাটিং সেলুনের স্বত্বাধিকারী সুকুমার শীল বলেন, আমাদের এই সংগঠনের বয়স প্রায় সাত বছর। এর আগে নেতৃত্ব নির্বাচন অনেকটা সমঝোতার ভিত্তিতে হলেও এবার সরাসরি ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত হবেন। তাই আমরা আনন্দের সঙ্গে ভোটাধিকার প্রয়োগ করতে পারব।

এদিকে ত্রি-বার্ষিক এ নির্বাচনে পাঁচটি পদের বিপরীতে ছয়জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। তবে সভাপতি পদ ছাড়া সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক ও অর্থ সম্পাদক পদে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সংশ্লিষ্ট প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

যুগ্ম নির্বাচন কমিশনার সুমন পাটোয়ারী বলেন, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আশা করছি, ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

নর-সুন্দর শ্রমিক ইউনিয়নের এ নির্বাচনে দুই সহোদর ভাইয়ের প্রতিদ্বন্দ্বিতা ইতোমধ্যেই স্থানীয় শ্রমিকদের মধ্যে আলোচনার বিষয় হয়ে উঠেছে। ফলে নির্বাচনকে ঘিরে ভোটারদের আগ্রহও বেড়েছে।

মো: সবুজ ইসলাম 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status