ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
মাদারীপুরে খামারিদের মাথায় দুধ ঢেলে হেনস্থা, কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 27 June, 2026, 8:40 PM

মাদারীপুরে খামারিদের মাথায় দুধ ঢেলে হেনস্থা, কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার

মাদারীপুরে খামারিদের মাথায় দুধ ঢেলে হেনস্থা, কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার

মাদারীপুরে দুধে পানি মিশ্রণের অপবাদ দিয়ে প্রকাশ্য বাজারে দুগ্ধ খামারিদের শারীরিক ও মানসিকভাবে হেনস্থা করার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর এনামুল বাঘাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৬ জুন) দুপুরে জেলার রাজৈর উপজেলার টেকেরহাট পূর্ব স্বরমঙ্গল গ্রাম থেকে তাকে হেফাজতে নেওয়া হয়। গ্রেপ্তারকৃত এনামুল বাঘা ওই গ্রামের হারুন বাঘার ছোট ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২২ জুন (সোমবার) দুপুরে প্রতিদিনের মতো খালিয়া এলাকা থেকে টেকেরহাট বাজারে দুধ বিক্রি করতে আসেন খামারি গোকুলসহ বেশ কয়েকজন। 

এ সময় একটি ছোট পরিমাপক যন্ত্র নিয়ে বাজারে হাজির হন এনামুল বাঘা। তিনি নিজেকে ভ্রাম্যমাণ আদালতের দায়িত্বে থাকা কর্মকর্তার মতো উপস্থাপন করে ভেজালবিরোধী অভিযানের নামে বিশৃঙ্খলা তৈরি করেন।

গোকুল ও এক নারীসহ তিনজন দুধ বিক্রেতার দুধে পানি মেশানো রয়েছে এমন ভিত্তিহীন দাবি তুলে এনামুল বাঘা তাদের উদ্দেশ্য করে অত্যন্ত কুরুচিপূর্ণ ও আক্রমণাত্মক ভাষা ব্যবহার করেন। একপর্যায়ে তিনি দুই খামারির মাথায় দুধ ঢেলে দিয়ে তাদের জনসমক্ষে চূড়ান্তভাবে অপমানিত ও লাঞ্ছিত করেন।

উক্ত অনাকাঙিক্ষত ঘটনার সময় উপস্থিত উৎসুক জনতার অনেকে হাসাহাসি ও উপহাস করছিলেন। পরবর্তীতে এনামুল বাঘা এই পুরো ঘটনার ধারণকৃত দৃশ্য (ভিডিও) নিজের ফেসবুক আইডিতে পোস্ট করলে তা দ্রুত ছড়িয়ে পড়ে।

ভিডিওটিতে দেখা যায়, টেকেরহাট বাজারে জনতার মাঝে দাঁড়িয়ে এনামুল বাঘা একটি বোতলে কাঠি সদৃশ যন্ত্র ডুবিয়ে দাবি করছেন যে সেখানে ৬০০ গ্রাম পানি মেশানো আছে। এরপর খামারিরা সামনে এলে তিনি তাদের ওপর চড়াও হন এবং মাথায় দুধ ঢেলে দেন। ভিডিওটি প্রকাশ্যে আসার পর তীব্র সমালোচনা ও নিন্দার ঝড় ওঠে। সাধারণ মানুষ ও সচেতন নাগরিক সমাজ এই কনটেন্ট ক্রিয়েটরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বিষয়টি প্রশাসনের নজরে আসলে পুলিশ দ্রুত ব্যবস্থা গ্রহণ করে।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জুমা'র নামাজের পর এনামুল বাঘাকে তার নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে মাদারীপুর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status