ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১ সেপ্টেম্বর ২০২৬ ১৭ ভাদ্র ১৪৩৩
অন্তবর্তী সরকারের সময় একটি দল ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা আসতে চেয়েছিল,জনগণের ভোট বিপ্লবে তা ধুলিষ্যাত হয়ে গেছে: গণপূর্ত প্রতিমন্ত্রী
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 1 September, 2026, 9:55 PM

অন্তবর্তী সরকারের সময় একটি দল ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা আসতে চেয়েছিল,জনগণের ভোট বিপ্লবে তা ধুলিষ্যাত হয়ে গেছে: গণপূর্ত প্রতিমন্ত্রী

অন্তবর্তী সরকারের সময় একটি দল ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা আসতে চেয়েছিল,জনগণের ভোট বিপ্লবে তা ধুলিষ্যাত হয়ে গেছে: গণপূর্ত প্রতিমন্ত্রী

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, এমপি বলেছেন, অন্তবর্তী সরকারের সময় একটি দল ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসতে চেয়েছিল। জনগণের ভোট বিপ্লবের মাধ্যমে সে ষড়যন্ত্র ধুলিষ্যত হয়ে গেছে, গণতন্ত্রকে ফিরে পেতে আন্দোলনে আমাদের অনেক নেতা কর্মীকে প্রাণ দিতে হয়েছে। আমার নেতা শহীদ প্রেসিডেন্ট  জিয়াউর রহমান স্বাধীনতার ডাক দিয়েছিলেন। দলমত নির্বিশেষে সকলে এ দেশটাকে গড়তে হবে। 

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সপ্তাহের সাতদিনই সরকার নিবেদিত হয়ে কাজ করছে। মাত্র ৬ মাসে দুঃস্থ্যভাতা, কৃষক কার্ড , ফ্যামিলি কার্ডসহ দেশে অনেক উন্নয়ন মূলক কাজ হয়েছে সরকার। প্রধানমন্ত্রী আমাদের সঙ্গে বসে সিদ্ধান্ত দিয়েছেন এ এলাকার বন্ধ কাজ গুলো শীঘ্রই শুরু হবে। ফ্যাসিস্ট সরকার গত ১৭ বছর এ দেশের অর্থনীতি  ধ্বংস করে দিয়েছিল। বিএনপি ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে কাজ করছে।

 মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে পিরোজপুরের  ভাণ্ডারিয়া পৌরসভা মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল  বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, দেশ থেকে মাদক,বাল্যবিবাহ, ইভটিজিং প্রতিরোধ ও সন্ত্রাস নির্মূল  করে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করণে সরকার বদ্ধ পরিকর। তিনি দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, রাজনীতিতে নিজে কি পাবেন এটা না ভেবে মানুষ, সমাজ ও রাষ্ট্রকে কি দেবেন সেটা ভাবুন।

সত্যিকারের রাজনীতি ও দল করতে হলে সবার আগে মন পরিষ্কার করতে হবে। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের মানুষ ও দলের কল্যাণে কাজ করতে হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, বিএনপি একটি নির্বাচনমুখী ও গণতন্ত্রে বিশ্বাসী রাজনৈতিক দল। বিএনপি জনগণের ভোটের অধিকার ও গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি শ্রদ্ধাশীল। তাই গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার নিশ্চিত করতে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলের নেতা কর্মীদের সুশৃঙ্খল হয়ে মত পার্থক্য ভুলে গিয়ে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাঁর আদর্শ সমুন্নত রেখেই আমরা আমাদের দেশ গড়ে তুলতে চাই।

ভাণ্ডারিয়া উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. মনির হোসেন  আকনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন, সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল, পৌর বিএনপি’র আহবায়ক আ. মান্নান হাওলাদার, উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক জাকির হোসেন বাচ্চু, উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বিপ্লব, সাংগঠনিক সম্পদাক  আবুল কালাম মলাদ জোমাদ্দার প্রমূখ।

এর আগে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরদের আংশগ্রহনে শহরে একটি শোভাযাত্রায় প্রতিমন্ত্রী অংশ নেন। দলের প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status