ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১ সেপ্টেম্বর ২০২৬ ১৭ ভাদ্র ১৪৩৩
দুর্গম পাহাড়ে মানবিকতার হাত বাড়িয়ে দিল আস-সুন্নাহ ফাউন্ডেশন
লোকমান হোসেন, দীঘিনালা
প্রকাশ: Tuesday, 1 September, 2026, 9:49 PM

দুর্গম পাহাড়ে মানবিকতার হাত বাড়িয়ে দিল আস-সুন্নাহ ফাউন্ডেশন

দুর্গম পাহাড়ে মানবিকতার হাত বাড়িয়ে দিল আস-সুন্নাহ ফাউন্ডেশন

দুর্গম পাহাড়ি জনপদে সুপেয় পানির সংকটে থাকা মানুষের পাশে দাঁড়িয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের লম্বাছড়া গ্রামে ২৫টি ত্রিপুরা পরিবারের জন্য স্থাপন করা হয়েছে গভীর নলকূপ। এতে প্রায় দেড় শতাধিক মানুষের দীর্ঘদিনের নিরাপদ পানির সংকট অনেকটাই দূর হয়েছে।

সোমবার সকালে স্থানীয়দের ব্যবহারের জন্য গভীর নলকূপটি আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করে দেওয়া হয়। এতদিন এসব পরিবারের অনেকটা দূরের পাহাড়ি ঝিরি ও কুয়ার পানির ওপর নির্ভর করতে হতো। নতুন পানির উৎস স্থাপনের ফলে তাদের দৈনন্দিন দুর্ভোগ কমার পাশাপাশি নিরাপদ পানি পাওয়ার সুযোগ তৈরি হয়েছে।

স্থানীয়রা জানান, দুর্গম পাহাড়ি এলাকায় সুপেয় পানির ব্যবস্থা করা দীর্ঘদিনের দাবি ছিল। বিশেষ করে শুষ্ক মৌসুমে পানির সংকট তীব্র আকার ধারণ করত। গভীর নলকূপ স্থাপনের ফলে ২৫টি পরিবারের পাশাপাশি স্থানীয় উপাসনালয় ও ধর্মগুরুরাও এর সুবিধা পাবেন।

আস-সুন্নাহ ফাউন্ডেশনের এমন উদ্যোগ এবারই প্রথম নয়। এর আগেও পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন দুর্গম পাহাড়ি এলাকায় জাতি, ধর্ম ও বর্ণের ভেদাভেদ ভুলে মানুষের পাশে দাঁড়িয়েছে সংগঠনটি। কখনো খাবার নিয়ে, কখনো চিকিৎসাসেবা নিয়ে, আবার কখনো বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় সহায়তা নিয়ে মানুষের দ্বারে দ্বারে পৌঁছে গেছে তাদের স্বেচ্ছাসেবীরা।

দুর্গম পাহাড়ে বসবাসরত বিভিন্ন সম্প্রদায়ের মানুষের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে পরিচালিত এসব কার্যক্রম স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। লম্বাছড়ার ২৫টি ত্রিপুরা পরিবারের জন্য নিরাপদ পানির ব্যবস্থা তারই আরেকটি মানবিক দৃষ্টান্ত।

জাতি, ধর্ম ও বর্ণের ঊর্ধ্বে উঠে মানুষের কল্যাণে আস-সুন্নাহ ফাউন্ডেশনের এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকুক—এমন প্রত্যাশা স্থানীয়দের। মানুষের মৌলিক প্রয়োজন পূরণে দুর্গম পাহাড়ি জনপদে এমন উদ্যোগ আরও বিস্তৃত হবে বলেও আশা করছেন তারা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status