ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
সিরিজের মাঝপথে ৩ ক্রিকেটারকে স্কোয়াড থেকে বাদ দিল পাকিস্তান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 5 November, 2020, 3:55 PM

সিরিজের মাঝপথে ৩ ক্রিকেটারকে স্কোয়াড থেকে বাদ দিল পাকিস্তান

সিরিজের মাঝপথে ৩ ক্রিকেটারকে স্কোয়াড থেকে বাদ দিল পাকিস্তান

করোনা পরিস্থিতিতে ‘বায়ো বাবল’ সুরক্ষায় পাকিস্তান সফরে রয়েছে জিম্বাবুয়ে। সিরিজের প্রথম দুই ম্যাচে জিতলেও তৃতীয়টিতে দুর্বল জিম্বাবুয়ের কাছে ধরাশায়ী হয়েছে পাকিস্তান।

শেষ ওয়ানডে ম্যাচে সুপার ওভারে গিয়ে পাকিস্তানকে হারায় ব্রেন্ডর টেলররা।
 
এমন পরিস্থিতিতে দুদলের টি- টোয়েন্টি সিরিজের জন্য একাদশ ঘোষণা করেছে পাকিস্তান।

সিরিজের মাঝপথে ওয়ানডের তিন খেলোয়াড়কে টি-টোয়েন্টি থেকে বাদ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

প্রাথমিকভাবে পুরো ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য ২২ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছিল বোর্ড। এখন সেটি কমিয়ে ১৯ জনে আনা হয়েছে।

বাদপড়া তিনজন হলেন– দুই টপঅর্ডার ব্যাটসম্যান ইমাম-উল হক, আবিদ আলি ও বাঁহাতি স্পিন অলরাউন্ডার হারিস সোহেল।

আগামী ৭ নভেম্বর থেকে রাওয়ালপিন্ডিতে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজে দেখা যাবে না এ তিন খেলোয়াড়কে।

সিরিজে অধিনায়কত্ব করবেন বাবর আজম। তার ডেপুটি হিসেবে থাকছেন শাদাব খান।

জিম্বাবুয়ের বিপক্ষে পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড

বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আব্দুল্লাহ শফিক, ফাহিম আশরাফ, ফাখর জামান, হায়দার আলি, হারিস রউফ, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহ, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ রিজওয়ান, মুসা খান, রোহাইল নাজির, শাহিন শাহ আফ্রিদি, উসমান কাদির, ওয়াহাব রিয়াজ ও জাফর গোহার। তথ্যসূত্র: জিও টিভি  

 সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status