ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২১ মে ২০২৬ ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
ভালোবাসার মানুষকে পরীক্ষা করুন ছোট্ট এই কৌশলে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 2 November, 2020, 11:27 PM
সর্বশেষ আপডেট: Monday, 2 November, 2020, 11:50 PM

ভালোবাসার মানুষকে পরীক্ষা করুন ছোট্ট এই কৌশলে

ভালোবাসার মানুষকে পরীক্ষা করুন ছোট্ট এই কৌশলে

সম্পর্কের শুরুতেই ভালোবাসার মানুষটি কেমন হবে তা এই ছোট্ট পরীক্ষাতেই জানা যাবে।

যদিও প্রথম প্রথম সবাই প্রেমিক/প্রেমিকাকে ছাড়া কিছুই বুঝে না। তবে দিন যত যায় ভালোবাসার মাঝে অনেক সময় চির ধরতে শুরু করে।

আপনার প্রিয়জন ঠিক আপনার মনের মতো কিনা এই কৌশলে তা বুঝতে পারবেন মাত্র ৩০ সেকেন্ডেই। চলুন তবে জেনে নিন এই কৌশলটি-

নতুন পরিচয়ের সময় নজর রাখুন আর্থ-সামাজিক দিক দিয়ে নিজের থেকে নিম্নবস্থানের মানুষের প্রতি তার আচরণ কেমন সেই দিকে।

রিক্সাচালক, বাসের কন্ডাকটরের সঙ্গে তার আচরণ কেমন? রেস্তোরাঁয় ওয়েটারদের সঙ্গে তার কথা বলার ভঙ্গি কেমন? এই মানুষগুলোর সামান্যতম সুবিধা-অসুবিধার কথা কি সে চিন্তা করে?

এই মানুষগুলোর প্রতি তার আচরণ যদি নম্র, ভদ্র হয় তবে সেই মানুষটির সঙ্গে সম্পর্ক এগিয়ে নেয়ার কথা ভাবতে পারেন।

তবে আপনার সঙ্গে মিষ্টি আচরণ আর অন্যদের সঙ্গে যদি তার আচরণে দাম্ভিকতা প্রকাশ পায় তবে সেখানে সমস্যা আছে। হয়ত আপনার ভালোলাগা অর্জনের জন্যই নম্র আচরণের মুখোশ পরে আছে ওই ব্যক্তি।

এমন ব্যক্তিকে বাহ্যিক দিক থেকে যতই পছন্দ হোক না কেন, তার সঙ্গে দীর্ঘমেয়াদে সম্পর্ক ভালো না যাওয়ার সম্ভাবনাই বেশি।

সম্পাদনা: রেদুয়ান আহম্মেদ রাহাত

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status