ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২১ মে ২০২৬ ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে প্রাথমিকভাবে ২৭ কিমি জমি হস্তান্তর
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 20 May, 2026, 10:34 PM

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে প্রাথমিকভাবে ২৭ কিমি জমি হস্তান্তর

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে প্রাথমিকভাবে ২৭ কিমি জমি হস্তান্তর

বাংলাদেশের সঙ্গে ভারতের আন্তর্জাতিক সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য প্রথম দফায় ২৭ কিলোমিটার জমি সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাছে হস্তান্তর করেছে পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকার।

আজ বুধবার (২০ মে) বিকেলে রাজ্য সচিবালয় নবান্নে বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আনুষ্ঠানিকভাবে এই জমি হস্তান্তর করেন। এর মধ্য দিয়ে প্রথম মন্ত্রিসভা বৈঠকের মাত্র ১০ দিনের মাথায় জমি প্রদানের প্রক্রিয়া শুরু করল নতুন রাজ্য সরকার।

সীমান্তের নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে দুই ধরনের জমি হস্তান্তর করা হয়েছে। এর মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের ৯টি জেলায় ছড়িয়ে থাকা মোট ৩২ একর সরকারি খাস জমি এবং ৫টি জেলায় স্থানীয় মালিকদের কাছ থেকে কেনা ৪৩ একর ব্যক্তিগত জমি। এই ২৭ কিলোমিটার সরকারি ও ব্যক্তিগত জমির সম্পূর্ণ অধিগ্রহণ ব্যয় বহন করবে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

ভারতের সঙ্গে বাংলাদেশের প্রায় ৪ হাজার কিলোমিটার দীর্ঘ সীমান্তের মধ্যে কেবল পশ্চিমবঙ্গের সঙ্গেই রয়েছে সর্বোচ্চ ২ হাজার ২০০ কিলোমিটার। এর মধ্যে প্রায় ৬০০ কিলোমিটার এলাকায় এখনো কোনো কাঁটাতারের বেড়া নেই।

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার ১১ দিনের মাথায় এই পদক্ষেপ নিয়ে শুভেন্দু অধিকারী বলেন, “সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার ব্যাপারে আগের সরকারের চরম অনীহা ছিল। প্রায় ৬০০ কিলোমিটারের মধ্যে অন্তত ৫৫৫ কিলোমিটার বেড়ার জন্য জমি চাইলে আগের সরকার তা দিতে পারত, কিন্তু তারা দেয়নি।”

অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানের কথা জানিয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন, “নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) আওতায় যারা পড়েন না, তারা মূলত অবৈধ অনুপ্রবেশকারী। রাজ্য পুলিশ এখন থেকে তাদের গ্রেপ্তার করে সরাসরি বিএসএফের হাতে তুলে দেবে এবং তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে। এই নিয়ম আজ থেকেই কার্যকর করা হচ্ছে।” তিনি উল্লেখ করেন, অনুপ্রবেশকারীদের বিএসএফের হাতে তুলে দেওয়ার বিষয়ে গত বছরই কেন্দ্রীয় সরকার রাজ্যকে চিঠি পাঠালেও আগের সরকার এই গুরুত্বপূর্ণ নির্দেশনা কার্যকর করেনি।

এদিকে মুখ্যমন্ত্রী হওয়ার পর আজই প্রথমবারের মতো উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। প্রশাসনিক কাজকর্ম পর্যালোচনা ও ওই অঞ্চলের সার্বিক উন্নয়নের রূপরেখা তৈরি করতে তাঁর এই সফর। নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ২০০৯ সাল থেকেই উত্তরবঙ্গের মানুষ ধারাবাহিকভাবে বিজেপির পাশে রয়েছে। এবার তাদের সেই ঋণ শোধ করার পালা। নির্বাচনের আগে বিজেপি যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, তার সব কটিই পূরণ করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status