ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
দোয়ারায় শাহীনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 2 November, 2020, 7:49 PM

দোয়ারায় শাহীনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

দোয়ারায় শাহীনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

মানববন্ধনেে বক্তারা বলেন, মিথ্যা মামলায় দিয়ে শাহীনকে জেল হাজতে পাঠানো হয়েছে। শাহীন তার পরিবারের উপর চোরাকারবারিদের হামলা ও তার স্কুল, কলেজে পড়ুয়া ছোটো ২ বোনকে টানাহ্যাঁচড়া নির্যাতন কারিদের বিচারও অবিলম্বে আলম খালি গ্রামের মৃত আহাম্মদ হোসেনের পুত্র শাহীনের মুক্তি ও বাংলাজার ইউনিয়নের আননপাড়া গ্রামের চোরাকারবারিদের হামলার বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেন আলম খালি গ্রামের নারী পুরুষ ও সর্বস্তরের জনগণ।

সোমবার ( ২ নভেম্বর) সকালে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার ইউনিয়নের আলম খালী গ্রামে হামলা ও নির্যাতনের স্বীকার পরিবারের বাড়ির সামনে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এসময় আলম খালি ও বোগলাবাজার ইউনিয়নের      সর্বস্তরের জনতা বাংলাবাজার ইউনিয়নের আনন পাড়া গ্রামের চিহ্নিত চোরাকারবারি আনন পাড়া গ্রামের আব্দুল কাদিরের ছেলে খুরশেদ, নাসিরের পুত্র নজরুল, জামাল উদ্দিনের পুত্র রূপচাঁন,  খোরশেদ, খাদিন, বারিক, ইব্রাহিম, সাইফুল আকরাম, মাহতাব ও তাদের সহযোগীদের বিরুদ্ধে অসহায় পরিবারকে নির্যাতন, বাড়ি ঘর ভাঙচুর ও শাহীনকে মিথ্যা মামলা থেকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
  
এসময় মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন, বীরমুক্তিযোদ্ধা ও সাবেক ইউপি সদস্য হাবিবুল্লাহ, আলীহুসেন, আব্দুল মনাফ, আব্দুর রহিম, রফিক মিয়া, কাসেম মিয়া, হাসান মিয়া, রহমত উল্লাহ, লাভলী আক্তার, নাজমা আক্তার, রাশেদা, হাছনারা বেগম, মনোয়ারা বেগম, সুমি আক্তার, রুমি আক্তার, ছাফেরা আক্তার, মতিয়া বেগম, রাবিয়া বেগম, জাহেরা বেগম প্রমূখ।

সম্পাদনা: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status