ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
কাবুল বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীদের হামলা, নিহত ১৯
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 2 November, 2020, 7:47 PM

কাবুল বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীদের হামলা, নিহত ১৯

কাবুল বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীদের হামলা, নিহত ১৯

আফগানিস্তানের কাবুল বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীদের ভয়াবহ হামলায় অন্তত ১৯ জন শিক্ষার্থী নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো অনেকে।

সোমবার রাজধানী কাবুলে অবস্থিত বিশ্ববিদ্যালয়টিতে এই হামলার ঘটনা ঘটে বলে দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস।

প্রতিবেদনে বলা হয়, পরপর কয়েকটি হামলার পর রণক্ষেত্রে পরিণত হয়ে কাবুলের বিস্তৃতি ওই ক্যাম্পাসটি। পরে হামলাকারীরা হামলা চালালে ক্যাম্পাস থেকে পালাতে বাধ্য হয় শিক্ষার্থীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধ চলছিল।

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান জানিয়েছেন, নিরাপত্তা বাহিনী ক্যাম্পাসটিকে ঘিরে রেখেছে। আফগানিস্তানের শত্রুরা এবং শিক্ষার শত্রুরা কাবুল বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেছে।

তিনি আরো বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা বাহিনীরা ওই এলাকায় অবস্থান করছে। শিক্ষার্থীদের যাতে কোনও ক্ষতি না হয় সে বিষয়টি আমলে নিয়ে সাবধানতার সঙ্গে কাজ করছে নিরাপত্তা বাহিনী।

আফগান সংবাদ মাধ্যম জানিয়েছে, বিশ্ববিদ্যালয়টিতে একটি বই মেলা চলছিল। এমন সময় হামলার ঘটনাটি ঘটে। এসময় দেশটির বেশ কয়েকজন গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status