ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
পলাতক বাঘকে গুলি করে হত্যা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 18 May, 2026, 4:12 PM

পলাতক বাঘকে গুলি করে হত্যা

পলাতক বাঘকে গুলি করে হত্যা

জার্মানির লিপজিগে বাগান থেকে একটি পলাতক বাঘকে গুলি করে হত্যা করেছে পুলিশ। বাঘটি ব্যক্তিগত মালিকানাধীন একটি খাঁচায় ছিল।

খাঁচার ভেতর বাঘটি তার রক্ষককে গুরুতরভাবে আহত করে পালিয়ে যায়।  রবিবার (১৭ মে) এই ঘটনা ঘটে। 

বিবিসি প্রতিবেদন অনুযায়ী, পুলিশ  জানিয়েছে, জার্মানির লাইপজিগ শহরের উপকণ্ঠে ব্যক্তিগত মালিকানাধীন স্থাপনায় প্রাণীর খাঁচার থেকে পালানো বাঘের আক্রমণের শিকার হয়ে ৭২ বছর বয়সী এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।বাঘটি খাঁচা থেকে পালানোর কিছুক্ষণের মধ্যেই সশস্ত্র পুলিশ সেটিকে খুঁজে পায়।

পরে গুলি করে বাঘটিকে হত্যা করে পুলিশ।জানা যায়, খাঁচাটির মালিক বিতর্কিত প্রশিক্ষক কারমেন জ্যান্ডার। যিনি নিজেকে জার্মানির ‌টাইগার কুইন হিসেবে পরিচয় দেন।

স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, জার্মানির শ্কেউডিৎজ শহরের কাছে একটি শিল্প এলাকায় কাছে আটটি বড় বিড়াল প্রজাতির প্রাণীর মধ্যে বাঘটি ছিল।

পুলিশ আরো জানিয়েছে, জনসাধারণের জন্য ঝুঁকি দূর করতেই পুলিশ বাঘটিকে গুলি করে হত্যা করেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status