ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
কুড়িগ্রামে বজ্রপাতে ১কৃষকের মৃত্যু ২ জন আহত
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Sunday, 17 May, 2026, 2:56 PM

কুড়িগ্রামে বজ্রপাতে ১কৃষকের মৃত্যু ২ জন আহত

কুড়িগ্রামে বজ্রপাতে ১কৃষকের মৃত্যু ২ জন আহত

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ধান কাটার সময় বজ্রপাতে রিয়াজুল ইসলাম (৩৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় এক কিশোর ও এক গৃহবধূ আহত হয়েছেন। 

১৬ মে শনিবার দুপুরে উপজেলার কেদার ইউনিয়নের চর বিষ্ণুপুর গ্রামে এ ঘটনা ঘটে।মৃত্যু রিয়াজুল ইসলাম ওই গ্রামের কেরামত আলীর ছেলে।

পরিবারের লোকজন জানায়, সকালে বাড়ির পাশের জমিতে ধান কাটতে গিয়েছিলো রিয়াজুল। বেলা ১১টার দিকে বজ্রসহ বৃষ্টি শুরু হলে সে বজ্রাপাতে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এদিকে একই সময়ে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নে মাঠে ছাগল আনতে গিয়ে বায়েজিদ (১৫) নামে এক কিশোর আহত হয়। এ ছাড়া ইশমেতারা নামের এক গৃহবধূ নিজের রান্নাঘরে থাকা অবস্থায় বজ্রাঘাতে আহত হয়েছে। তাদের দুজনকে পার্শ্ববর্তী ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অর্পণ কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা করার প্রক্রিয়া চলছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status